Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ফুলতলী ইসলামিক সেন্টার ইউএসএ’র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: December 4, 2017 | 8:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন করছে ফুলতলী ইসলামিক সেন্টার ইনক ইউএসএ। গত ২৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় ফুলতলী ইসলামিক সেন্টার কেন্দ্রীয় মসজিদে (১৫০-৫৯ কোলিজ এভিনিউ, ব্রায়ারউড) ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা ও মীলাদ মাহফিল আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সহ সভাপতি আলহাজ্ব মকদ্দছ আলী এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওলামা সোসাইটি ইউএসএ’র সভাপতি আল্লামা জালাল সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল, ইমাম ও খতিব আল্লামা সৈয়দ সাজেদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্কচেষ্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুল ইসলাম, ওজন পার্ক ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সুন্নাতুর রহমানসহ স্থানীয় উলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েম। উপস্থিত ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল কাদির, কার্যকরী কমিটির সভাপতি হাফিজ ইয়াহহিয়া মেন্দী ও সাধারণ সাধারণ সম্পাদক আতিকুল হক বেলাল, মাওলানা জামাল উদ্দিন, হাফিজ নজম উদ্দিন, হাফিজ মামুন, ক্বারী নাঈম উদ্দিন আখঞ্জী, ক্বারী আবিদুজ্জামান। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সেন্টারের ছাত্রছাত্রীদের মধ্যে জামিলা হোসেইন, সোমাইয়া হোসেইন ও মির্জা আনাছ। নাতে রাসুল (সা:) পাঠ করেন সৈয়দ শওকত আলী পাকিস্তান, ফাহরীন রহমান, তাহছিনা রহমান ও ছাদিয়া তাছনিম। মাহফিলে ফুলতলী ইসলামিক সেন্টারের কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেইন, সৈয়দ মুহিতুর রহমান, মির্জা উজ্জল, আব্দুল কাদির লিপু, সৈয়দ কাওছার, লুৎফুর রহমান (রুহেল), জামাল হোসেইন, নুমান শেখ, মোহাম্মদ এ রহমান (বদরুল), মালিক শেখ ও অনেক মুসল্লীয়ানে কেরাম। মাহফিল শেষে বিশ্বশান্তি কামনা করে দোয়া করেন মাওলানা মহাফিজ উদ্দিন (ম্যানহাটন)। সবশেষে আব্দুল কাদির লিপুর সৌজন্যে তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV