বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার একুশে ফেব্রুয়ারি উদযাপন সভা
জাবেদ জুয়েল, নিউইয়র্ক: গত ২৪ জানুয়ারী বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে একুশে ফেব্রুয়ারি উদযাপন এক সভা অনুষ্ঠিত হয় এষ্টোরিয়ার লাকী রেষ্টুরেন্টে।উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ এন মন্ডল ফানসু এবং সভা পরিচালনা করেন সহ সম্পাদক জিল্লুর রহমান দিনার। সভার শুরুতে কোরান তেলওয়াত করেন সমিতির সি: সহ-সভাপতি আগা ই জলিল তুহিন। সভায় ২১ উদযাপন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহন করেন আগা ই জলিল তুহিন, সাদেকুল বদরুজ্জামান পান্না, মাসুদুল হক রুবেল, গোলাম এস রহমান মোকসুদ, ওমর চৌধুরী, আলতাফ হোসেন সবুজ, আশরাফ হোসেন রতন, সাইফুল ইসলাম, হাসনাইন মাহমুদ তুহিন, হেলাল উদ্দিন, রেজাউদ্দৌলা এ্যাপোলো, আতিয়া বাবু ও বিধান চন্দ্র। সকলের আলোচনায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফ্রেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একক উদ্যোগে বর্তমানে লাকী রেষ্টুরেন্ট পূর্বের বনফূল রেষ্ট্যুরেন্টে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব সমিতির উপদেষ্টা মোস্তফা আলমগীরের উপর ন্যাস্ত করা হয় এবং যারা সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করতে চান তাদেরকে মোস্তফা আলমগীরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬.৩০ টায় এবং শেষ হবে ১২.৩০ ভাষা শহীদদের জন্য দোয়ার মাধ্যমে, ১০.৩০ কিছু সদস্য শহীদ মিনারে ফুল দিতে যাবে। সভার সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








