Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে একই দিনে চারজনকে খুনের অপরাধে ইউক্রেনীয় যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:27 AM

বাংলা প্রেস(নিউইয়র্ক): নিউইয়র্কে একই দিনে চারজনকে খুনের অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত এক যুবক। ম্যাকসিম গেলমান (২৩) নামের ওই যুবককে গত শনিবার টাইমস স্কয়ারের কাছে একটি ট্রেন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গেলমানের ছুরিকাঘাতে খুন হন তাঁর সৎবাবা, সাবেক প্রেমিকাসহ চারজন। গেলমানকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের পুলিশ কমিশনার আর কেলি জানান, গত শুক্রবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে গেলমান পাঁচটি ছুরি নিয়ে হত্যার মিশন শুরু করেন। প্রথমে তিনি খুন করেন সৎবাবাকে। এরপর গাড়ি চালিয়ে চলে যান তাঁর সাবেক প্রেমিকার বাসায়। সেখানে তাঁকে না পেয়ে খুন করেন প্রেমিকার মাকে। বিকেল তাঁর প্রেমিকা বাসায় পৌঁছালে গেলমান তাঁকেও হত্যা করেন।এরপর গ্রেপ্তার এড়াতে হলিউড চলচ্চিত্রের মতো শুরু হয় তাঁর পলায়ন অভিযান। এ সময় গেলমানের বেপরোয়া গাড়ির চাপায় ৬২ বছরের এক ব্যক্তি নিহত হন। এরপর শুরু হয় গাড়ি বদল। চালককে ছুরিকাঘাত করে ছিনিয়ে নেন কয়েকটি গাড়ি। পরদিন শনিবার গেলমান ম্যানহাটন সাবওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে উঠে পড়েন। ট্রেনের এক যাত্রী পত্রিকায় ছবি দেখে পুলিশকে ঘটনাটি জানান। কিন্তু গেলমান পালিয়ে ওঠেন অন্য একটি ট্রেনের বগিতে। সেখানেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV