Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আমাদের প্রতিদিন সম্পাদককে প্রাণনাশের হুমকিতে বৃটিশ মন্ত্রীর নিন্দা ও তদন্ত দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:38 AM

এনআরবি মিড়িয়া: যুক্তরাজ্যস্থ  দৈনিক আমাদের প্রতিদিন সম্পাদক, এনআরবি মিড়িয়া`র প্রধান ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেষ্টি ইন্টারন্যাশনেল ইউকের সদস্য প্রবাসী সাংবাদিক ও সমাজসেবী আনোয়ার শাহজাহান সম্প্রতি স্ব-পরিবারে বাংলাদেশে থাকাকালীন সময়ে অজ্ঞাত সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির নিন্দা ও তদন্তের দাবী জানিয়েছেন বৃটিশ বাজেট ও বিজনেস মন্ত্রী জেইন হার্ট এম।গত ২ ফেব্র“য়ারী বৃটিশ মন্ত্রী এক পত্রের মাধ্যমে বাংলাদেশ সরকারের  স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন, সিলেটের বিভাগীয় কমিশনার এএমএন জিয়াউল আলম ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদুর রহমান খানের কাছে এর নিন্দা ও তদন্তের দাবী জানান।
 বৃটিশ বাজেট ও বিজনেস মন্ত্রী জেইন হার্ট এম বলেন আনোয়ার শাহজাহান দীঘদিন থেকে বৃটেনে সাংবাদিকতা ও চ্যারেটির পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি আশা করেন এ ঘঠনার সুষট তদন্তের মাধ্যমে যারাই হুমকি দিয়ে থাকুক তাদের খুজে বের করা হবে। 
 উল্লেখ্য প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহজাহান দেশে থাকাকালীন সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোবাইল ফোনে ১০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে প্রাণে মারারও হুমকি দেয় সন্ত্রাসীরা। অজ্ঞাত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয়ে ২০১০ সালের ১০ নভেম্বর জীবনের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন  (ডায়েরী নং ৭৪৩, তাং ১০/১১/১০ ইং)। এ ঘঠনায় দেশ বিদেশের বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ