যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বসারত আলী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক সংক্ষিপ্ত সফরে ১ ডিসেম্বর বাংলাদেশে গমন করেছেন। ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি সৈয়দ বসারত আলী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম এই তথ্য জানান। খবর ইউএনএ’র।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ইউএনএ প্রতিনিধিকে বলেন, সভাপতি ড. সিদ্দিকুর রহমান ব্যক্তিগত কাজে বাংলাদেশে সফরে রয়েছেন। তিনি ২/১ সপ্তাহের মধ্যেই ফিরে আসবেন। উল্লেখ্য, এবার নিয়ে একাধিকবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন প্রবীণ এই রাজনীতিক সৈয়দ বসারত আলী।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ