Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

ওবামা ছয় বছর পর ধার করা টাই ফেরত দিলেন

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: February 14, 2011 | 10:47 AM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ছয় বছর পর ধার করা টাই ফেরত দিলেন।বিদায়ী প্রেস সেক্রেটারি রবার্ট গিবসের হাতে একটা টাই তুলে দিতে দিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের উদ্দেশে রসিকতা করে ওবামা টাই ধার নেয়ার ঘটনাটি স্বীকার করেন। ২০০৪ সালে বস্টনে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় গিবসের কাছ থেকে টাইটি ধার নেন ওবামা। পরে আর সেটি ফেরত দেওয়া হয়নি।গত শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ কক্ষে মিসর পরিস্থিতি নিয়ে বক্তৃতা করেন ওবামা। কক্ষ ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই আবার তিনি সাংবাদিকদের বিস্মিত করে ফিরে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গিবসসহ  অন্যান্য সহযোগীরা। হাসতে হাসতে ওবামা বলেন, ‘গিবসের বিদায় অবশ্যই আজ সবচেয়ে বড় ঘটনা নয়। বড় ঘটনা তাঁর কাছ থেকে ধার নেওয়া টাইটা ফেরত দেওয়া।বস্টনে ডেমোক্রেটিক কনভেনশনে প্রধান বক্তা হওয়ার বিষয়টি উল্লেখ করে ওবামা বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ওই সময়ে আমার সম্পূর্ণ মনোযোগ ছিল বক্তব্যে, আমি কি বলতে যাচ্ছি তার প্রতি। কিন্তু সত্যি বলতে কি, এ সময় আমার কাছে যে সমস্যাটা সবচেয়ে বড় মনে হয়েছিল সেটা হচ্ছে, আমি কী রকম টাই পরব। সমস্যার সমাধান হয়েছিল অবশ্য একেবারে শেষ মুহূর্তে।’ তিনি আরো বলেন, ‘মঞ্চে ওঠার ১০ মিনিট আগেও আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না, কোন টাই আমার পরনে থাকবে। বক্তৃতা করার জন্য আমি পাঁচ-ছয়টা টাই কিনেছিলাম। কিন্তু এর কোনোটিই মিশেলের পছন্দ হচ্ছিল না। এই নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখন কেউ একজন গিবসের গলার টাইটার দিকে মনোযোগ আকর্ষণ করল। শেষ পর্যন্ত ওই টাইটিই আমি জাতীয় সম্মেলনে পরেছিলাম।’সাংবাদিকদের উদ্দেশে ওবামা রসিকতা করে বলেন, ‘ঘটনার একটা রেকর্ড থাকুক, ক্যামেরায় প্রমাণ থাকুক যে টাইটি অবশেষে আমি রবার্টকে ফেরত দিচ্ছি।’ একটা কাচের বাক্সে নীল রঙের টাইটি গিবসের হাতে তুলে দেওয়ার সময় ওবামা বলেন, আমি তাঁকে নিয়ে গর্ব করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV