নিউইয়র্কে ব্রঙ্কসের ক্যাসেল হিলে বাঙালী মালিকানায় বি অ্যান্ড এম ডিসকাউন্টের যাত্রা শুরু
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেল হিল এলাকায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ১১৭৯ ক্যাসেল হিলে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ঐতিহ্যবাহী বাংলা টাউন সুপার মার্কেট ও বাংলা গার্ডেন রেষ্টুরেন্টের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া মিলাদ ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মূলধারার রাজনীতিক আবদুস সহীদ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড মেম্বার আবদুল হাসিম হাসনু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,
মদীনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের বিদায়ী সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম ও নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, আঞ্জুমানে আল ইসলাহ ব্র্ঙ্কস ব্যুরো’র সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব দলা মিয়া, শাহ বদরুজ্জামান রুহেল, অটল খান, মোহাম্মদ খান প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা যায়, বি অ্যান্ড এম ডিসকাউন্টের কর্ণধার কাওসারুজ্জামান কয়েসের মালিকানাধীন এ স্টোরটি ছাড়াও তার রয়েছে বাংলা গার্ডেন রেষ্টুরেন্টসহ বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট তার গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন বি অ্যান্ড এম ডিসকাউন্ট।
নিউইয়র্কে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা কাওসারুজ্জামান কয়েস। ১৯৮৭ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন। তিনি জানান, প্রবাসে তার ব্যবসায় হাতেখড়ি ১৯৯০ সালে। ওই বছরের মার্চে ম্যানহাটানে সেইভ ওয়ে ডেলী প্রতিষ্ঠা করেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন এ প্রবাসী বাংলাদেশী। এর পর ব্রঙ্কসে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস গ্রোসারী অ্যান্ড ফিস মার্কেট। পরবর্তীতে স্টারলিং ফিস মার্কেট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশীদের মধ্যে প্রথম লাইভ ফিস ব্যবসা তার হাত দিয়েই শুরু বলে জানালেন ব্যবসায়ী কয়েস।
তিনি জানান, ভিন্ন ধারায় ব্যবসা সম্প্রসারণের লক্ষে এসকল ব্যবসা থেকে মূলধন গুটিয়ে পরবর্তিতে ব্রঙ্কসে বাংলা টাউন নামে তিনটি গ্রোসারী ও সুপার মার্কেট এবং বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ চারটি প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার পাশাপশি সর্বশেষ গড়ে তোলেন বি অ্যান্ড এম ডিসকাউন্ট। কাওসারুজ্জামান কয়েস বলেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষে এসকল প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছি। নিজের
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে বিশুদ্ধ হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে সকল পণ্য সামগ্রী তুলে দেয়াই তার লক্ষ বলে জানান।
তিনি জানান, বি অ্যান্ড এম ডিসকাউ›টের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে ১০% ছাড় চলছে। তার স্টোরে রয়েছে বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ সকল কমিউনিটির নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য সামগ্রী।
ব্রঙ্কসের প্রাণকেন্দ্র পার্কচেস্টারের ক্যাসেল হিল এলাকায় বি অ্যান্ড এম ডিসকাউন্ট স্টোর স্থাপনের খবরটি বাঙালীসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এ এলাকায় এধরণের একটি স্টোর প্রতিষ্ঠার খবরে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা। তারা জানান, বাঙালী মালিকানায় এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা পাবেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের