যুক্তরাষ্ট্রের কাছে বিএনপি’র নালিশ:আগামী কয়েক মাসের মধ্যেই বেগম জিয়ার আমেরিকা সফর
কাফি কামাল: দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি সম্পর্কে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি জিও ফ্রে পায়েটের কাছে অভিযোগ করেছে বিএনপি। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী দীর্ঘ বৈঠকে এ অভিযোগ করা হয়। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি ৫টি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইস্যুগুলো হচ্ছে- বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিএনপি’র সংসদে অংশগ্রহণ, মিশরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামপ্রতিক পরিস্থিতি, দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন মনোভাব এবং বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। সূত্র জানায়, আলোচনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ইস্যুটিই সর্বাধিক গুরুত্ব পায়। সেখানে যুদ্ধাপরাধ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, বিএনপি’র একজন এমপিকে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন, বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারের মামলা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে বিএনপি’র পক্ষ থেকে সরকারের নিপীড়নমূলক আচরণের নানা চিত্র তুলে ধরা হয়। বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের নামে একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমন করা হচ্ছে। একজন নির্বাচিত এমপিকে গ্রেপ্তারের পর অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। এছাড়া, সরকার দেশের বিশিষ্ট ব্যক্তিদের চরিত্র হননের চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। সূত্র জানায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি মিশরসহ মধ্য-এশিয়ার বিভিন্ন মুসলিম দেশের সামপ্রতিক পরিস্থিতির ওপর আমেরিকার মনোভাব সম্পর্কে বিএনপিকে ধারণা দেন। এছাড়া দক্ষিণ এশিয়া সম্পর্কে মার্কিন মনোভাব নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে বিএনপিকে সংসদে যোগদানের ব্যাপারে তাগাদা দেন মার্কিন প্রতিনিধি। জবাবে বিএনপিও সংসদ সম্পর্কে নিজেদের ইতিবাচক মনোভাব ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে। সূত্র আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে কূটনীতিক সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি। দলের কয়েকজন সিনিয়র নেতা এ ব্যাপারে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যেই আমেরিকা সফরে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030