বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত

ইউএসএনিউজ ডেস্ক: বিএসএফ গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর মা ও ভাই-বোনদের আজ সোমবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) হাতে তুলে দেয় বিএসএফ।কুড়িগ্রামের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত বিজিবি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে গেলে ফেলানী চিৎকার শুরু করে। তখন বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ নিয়ে যায়।পরদিন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে লাশ ফেরত দেয় বিএসএফ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরু পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় ফেলানীর বিয়ের অনুষ্ঠান ছিলো। ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে নূরু তার স্ত্রী ও ছেলে মেয়েদের ভারত থেকে ফেরত আনার দাবি জানান।ভারত থেকে ফেরত আনা হয়েছে ফেলানীর মা জাহানারা খাতুন, বোন মালেকা (১৩), কাজলী (০৮) এবং ভাই আরফান (০৬), জানু মিয়া (১০) ও আক্কাসকে (০৩)।স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৮ এর ৪ ও ৫ নম্বর সাব পিলারের পাশের উত্তর অনন্তপুর নাগরাজ সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।এ সময় বিজিবি ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার এবং ভারতের ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মহেন্দ্র শিং উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের