Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও বাংলাবাজার মসজিদের ৫ম বর্ষপূর্তি উদযাপন : ইসলামেই রয়েছে মানবাধিকারের সর্ব উৎকৃষ্ট প্রমাণ

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: December 11, 2017 | 10:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদে গত ১০ ডিসেম্বর রোববার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও মসজিদের ৫ম বর্ষপূর্তি। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ও বাংলাবাজার জামে মসজিদের ৫ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে এদিন বিকেল ৪টা থেকে স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৩৫১ ওডেল স্ট্রীটের মসজিদ ভবনে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।বাংলাবাজার জামে মসজিদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাবাজার এভিনিউ’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন আল্লামা ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব প্রফেসার ড. এটিএম ফখরুদ্দিন, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, আহলে বায়াত জামে মসজিদের খতিব মাওলানা আনসারুল করিম এবং ইংলিশ স্পীকার হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী।
বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী বলেন, রাসূলুল্লাহ (সা:)-ই সর্বপ্রথম ঘোষণা করেন মানুষের মুক্তি-বাণী। ইসলামেই রয়েছে মানবাধিকারের সর্ব উৎকৃষ্ট প্রমাণ। সাদা-কালো, ধনী-দরিদ্র সকলই যে আল্লাহর সৃষ্ট মানুষ, সব মানুষই যে পরস্পর ভাই ভাই, ধর্মীয়-কর্মীয় অধিকার যে সবার সমান- সব মানুষই যে আল্লাহর দৃষ্টিতে সমান -এ কথা বলিষ্ট কণ্ঠে ঘোষণা ও নিজ জীবনে বাস্তবায়ন করেন হজরত মুহাম্মদ (সা:)। ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী বলেন, এক শ্রেণীর জ্ঞানপাপী সর্বশ্রেষ্ঠ রাসূল (সা.) কে সাধারণ মানুষের সাথে তুলনা করেন। রাসূল (সা.) সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না। রাসূল (সা.) মানুষ ছিলেন বটে, তবে সাধারণ মানুষ ছিলেন না। মহান আল্লাহ বিশ্বজগতের শান্তির দূত হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করেন তিনি। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা:) স্বীয় কর্মে ও আচরণে তা প্রমাণও করেন।ড. বোখারী বলেন, রাসূল (সা.) কে যে যত কাছে নিয়ে আসবেন, আল্লাহর দ্বীনও তিনি তত কাছে পাবেন। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাসূল (সা.) এবং তাঁর সুন্নত অমান্যকারীরা কাফের।
ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্দেশ্য করে আরো বলেন, আল্লাহ পাক আপনাদের আমেরিকা পাঠিয়েছেন তার দ্বীন প্রচারের জন্য। আল্লাহ তাঁর আশেক বানানোর জন্য আপনাদের সে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত সে সুযোগ কাজে না লাগিয়ে শুধু ডলারের পেছনে ঘূরলে সব বিফলে যাবে।সভাপতির বক্তব্যে আলহাজ্ব গিয়াস উদ্দীন মসজিদের ৫ম বর্ষপূর্তির কথা উল্লেখ করে বলেন, মসজিদ ভবণটি ব্যাংক ঋৃণ মুক্ত হলেও এখনো কর্জে হাসানা মুক্ত হয়নি। সম্পূর্ণ কর্জে হাসানা মুক্ত করতে আরো ১ লাখ ৮০ হাজার ডলার প্রয়োজন।
মসজিদটিকে সম্পূর্ণ ঋৃণ মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রতিনিয়ত ওয়াক্তিয়া নামাজে বিপুল সংখ্যক মুসল্লীর সমাগম হয়। জুমার নামাজে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় বাইরে মুসল্লীরা নামাজ আদায় করেন। ক্রমবর্ধমান মুসল্লীদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে পর্যায়ক্রমে ৬/৭ তলা ভবণে পরিণত করা হবে ইনশাল্লাহ। তিনি বলেন, সবার সহযোগিতায় সম্পূর্ণ কর্জে হাসানা মুক্ত হওয়ার পরই মসজিদ সম্প্রসারণের কাজে হাত দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। মসজিদটিকে সম্পূর্ণ ঋৃণ মুক্ত করতে এবং সম্প্রসারণের কাজ শুরুর জন্য সবার সাহায্য প্রয়োজন।
অনুষ্ঠানে পার্কচেস্টার জামে মসজিদের নব নির্বাচিত সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী ও সিনিয়ার সহ সভাপতি আঃ শহীদ, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এ হাসান, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান খোকনসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
পরে মিলাদ ও দোওয়া-মোনাজাত পরিচালনা করেন ড. সায়্যিদ এরশাদ আহমদ আল বোখারী। এতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ। এশার নামাজ শেষে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় কোন মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV