Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চারজনকে ছুরিকাঘাতে হত্যা,ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ম্যাক্সিম গেলম্যান গ্রেফতার

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: February 14, 2011 | 12:30 PM

ইউএসএনিউজ ডেস্ক: নিউইয়র্ক মহানগরীতে চারজনকে ছুরিকাঘাতে হত্যাসহ টানা ২৮ ঘণ্টার বিভীষিকা সৃষ্টিকারী ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ম্যাক্সিম গেলম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। ওই উন্মত্ত ব্যক্তির হাতে তার সৎ বাবা, সাবেক প্রেমিকা ও তার মা এবং এক পথচারী প্রাণ হারিয়েছে। আরও কয়েকজনকে ছুরি দিয়ে আক্রমণ করলেও তারা প্রাণে রক্ষা পেয়েছে। তাকে ধরার জন্য সারারাত পিছু ধাওয়া করে শনিবার সকাল ৯টা থেকে ম্যানহাটন এলাকার এক রেলস্টেশনে ট্রেনের ভেতর থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের।ম্যাক্সিম গেলম্যানকে গ্রেফতার করার পর নিউইয়র্কের পুলিশ কমিশনার রেইমন্ড ক্যালি বলেছেন, আটক ব্যক্তি রীতিমতো লোমহর্ষক নারকীয় কাণ্ড কেন ঘটিয়েছে তার কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি। লোকজনকে ছুরি দিয়ে আঘাত করা ছাড়াও দুটি গাড়িও হাটজ্যাক করেছিল সে। শুক্রবার ভোর ৫টা থেকে ব্রুকলিনে গেলম্যান তার সৎ বাবা আলেকজান্ডার কুজনেতসভকে খুন করার মধ্য দিয়ে তার নারকীয় কাণ্ড শুরু করে। এর ছয় ঘণ্টা পর সাবেক প্রেমিকার বাসভবনে গিয়ে তাকে এবং তার মাকে হত্যা করে। ২৮ ঘণ্টায় একে একে ১১ জনকে ছুরিকাঘাত করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV