২০১২ সালে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা ওবামার
ইউএসএনিউজ ডেস্ক: ২০১২ সালে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি সঞ্চয় বাড়ানোর কথাও বলছেন।ওবামার এক সহযোগী রোববার জানান, আগামী ১০ বছরে ওবামা ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার ব্যয় কমাবেন। তবে বিরোধী দল রিপাবলিকানরা বলছেন, ওবামার এই উদ্যোগ যথেষ্ট নয়।সোমবার ওবামা ৩ দশমিক ৭৩ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন। খবর এএফপি, রয়টার্স এবং এপি অনলাইনের।ওবামার বাজেটবিষয়ক পরিচালক জ্যাকব লিউ বলেন, বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে ওবামা আগামী ১০ বছরে ১ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা করছেন। এদিকে আগামী পাঁচ বছরে ৪০০ বিলিয়ন ডলার সঞ্চয়ের পরিকল্পনা করছেন ওবামা। সরকারি কিছু কর্মসূচি বন্ধ রেখে এ সঞ্চয়ের দুই-তৃতীয়াংশ এবং কর বাড়িয়ে এক-তৃতীয়াংশ পূরণ করা হবে। তবে এ কর আরোপ করা হবে ধনীদের ওপর। দাতব্য সংস্থাকে সাহায্য হিসেবে এ কর বিবেচনা করা হবে। এ ছাড়া ধনীদের সম্পদ মর্টগেজের ওপরও কিছুটা কর আরোপ করা হবে।
সার্বিকভাবে ব্যয় কমানো হলেও কিছু খাত যেমন_ শিক্ষা, অবকাঠামো, গবেষণা ও উন্নয়নমূলক কাজে ব্যয় বাড়ানো হবে। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলাতেই এ ব্যয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।রিপাবলিকানরা ওবামার এ পরিকল্পনার তীব্র সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, সরকার ব্যয় বাড়াতে সক্ষম হবে না। তবে কী পরিমাণ কমাতে পারবে তা আলোচনার বিষয়।সরকারি কর্মসূচি বন্ধের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রিপাবলিকানরা বলেন, প্রেসিডেন্ট ২০১০ সালের আলোকে ব্যয় কমাতে চান।সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেন, মার্কিনিরা অসহনীয়ভাবে ব্যয় কমাতে চায় না। কিন্তু ডেমোক্র্যাটরা চান নাটকীয়ভাবে ব্যয় কমাতে। হাউস স্পিকার জন বোহেনার বলেন, ওবামার এ বাজেটের ফলে আমেরিকায় বেকারত্ব বাড়তেই থাকবে। অতিরিক্ত কর ও ঋণের ভারে ন্যুব্জ হবে অনেকে। রিপাবলিকানদের এ সমালোচনা প্রত্যাখ্যান করে লিউ বলেছেন, ওবামার ব্যয় কমানোর পরিকল্পনা সমাজে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের ব্যয় ৭৮ বিলিয়ন মার্কিন ডলার কমানোর পরিকল্পনা আছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের