Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বিপ্লব শেষ হয়ে যায় নি মিসরের:বেতন বাড়ানোর আন্দোলনে সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: February 15, 2011 | 9:44 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিপ্লব শেষ হয়ে যায় নি মিসরের।নতুন সেনা শাসকরা প্রথম দিনেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ পুলিশ থেকে শুরু করে দেশের সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নেমে পড়েছেন বেতন বাড়ানোর আন্দোলনে৷ যে তাহরির স্কোয়্যার গত শুক্রবার পর্যন্ত মোবারক বিরোধীদের দখলে ছিল, সেখানেই মিছিল করেছে পুলিশের কর্মচারীরা৷ তাদের হাজার কন্ঠের শ্লোগান ছিল, আমরাও তোমাদের মত সাধারণ মানুষ৷ আমরা বেশি বেতন চাই৷ পুলিশরা জানিয়েছে, মোবারক বিরোধী গণ আন্দোলনের শুরুতে তারা যে বিক্ষোভকারীদের ওপর দমননীতি চালিয়েছিল, তা স্বেচ্ছায় ছিল না৷ চাপ সৃষ্টি করা হয়েছিল তাদের ওপর৷ মোবারক সরকার বাধ্য করেছিল তাদের জনতার বিরুদ্ধে যেতে৷টেলিভিশনে জাতির উদ্দেশে আবেদন রেখেছে মিসরের সেনাবাহিনী৷ বলেছে, সকলকে কাজে ফিরে যেতে হবে৷ এখন আপৎকালীন সময়, নিজেদের মধ্যে বিতন্ডা করলে তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে৷ কায়রোর তরফে ইউরোপের প্রধান দেশ, বিশেষ করে ফ্রান্স, জার্মানি আর ইংল্যন্ডের কাছে অনুরোধ গেছে মোবারক আর তাঁর সাঙ্গোপাঙ্গোদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার জন্য৷ বিষয়টি খতিয়ে দেখছে ইউরোপীয় ইউনিয়ন৷ মিসরের মধ্যে বহু বিষয়ই এখন প্রশ্নচিহ্নের মুখে৷ সেখানে সবকিছু সমাধানের আগে যার দিকে তাকাতে হবে তা হল দেশের বাঁকা পথে চলে যাওয়া অর্থনীতি৷ সেটাই সেনা সরকারের সামনে আগামী নির্বাচনের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV