বাংলাদেশ সরকারের তথ্য কমিশনার ড. সাদেকা হালিমের সাথে নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের মতবিনিময়

বাংলা প্রেস (নিউইংল্যান্ড):বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বারের নির্বাচিত সিনেট সদস্যা অধ্যাপিকা ড.সাদেকা হালিমের সাথে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের এক মতবিনিময় সভা গত রোববার বস্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। গত ৬ই ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় বস্টনে শান্তি রেস্তোরায় অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের বর্ষীয়ান সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী। সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এর অধ্যাপিকা ড. ইলোরা চৌধুরী এবং হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড.সাব্বীর মীর্জা। নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বস্টন ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।তথ্য কমিশনার ড. সাদেকা হালিম তার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তথ্য কমিশন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য, তথ্যের অবাধ প্রবাহে বৃহত্তর জনগোষ্ঠীর মাঝে সুফল, বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশসমূহে তথ্য কমিশনের সাফল্য ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। একইসাথে তিনি তার ব্যাক্তিগত এবং পেশাগত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দুই বছরের মূল্যায়ন, শিক্ষক সমিতির নির্বাচন থেকে নিয়ে সাম্প্রতিক পৌরসভা ও সংসদ উপ-নির্বাচন, বিদ্যুৎ সমস্যা, কৃষি, শিল্প, শিক্ষা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠণের জন্য জরুরী বলে তিনি অভিমত রাখেন। আলোচনায় অংশগ্রহণ করেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ নেতা রাতুল কান্তি বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী, আসিফ বাবু, জাহিদুল ইসলাম তপু, আব্দুস সালাম, রকিবুল চৌধুরী রনি প্রমুখ। সভাপতি ইউসুফ চৌধুরীর সমাপণি বক্তব্য এবং প্রীতিভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। উল্লেখ্য, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “বিশ্বশান্তি – শেখ হাসিনার ভূমিকা” শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করতে তথ্য কমিশনার ডঃ সাদেকা হালিম সম্প্রতি বস্টন সফর করেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের