নিউইয়র্কে মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ’র বিজয় দিবস উদযাপন : প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের আহ্বান
https://www.facebook.com/USANewsNY/videos/2001949973156125/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৪৭তম বিজয় দিবস উদযাপন করেছে মেঘনা উপজেলা ফাউন্ডেশন অব ইউএসএ। দিবসটি উদযাপন উপলক্ষে গত ১৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার এলাকার ওলমস্টেড এভিনিউর এশিয়া ড্রাভিইং স্কুল পার্টি সেন্টারে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন কওে সংগঠনটি। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সম্মাননা জানান হয় কয়েকজন প্রবাসী মুক্তিযোদ্ধাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন।
সংগঠনের সভাপতি শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মো. দাউদ, খবির উদ্দিন ভূইয়া, জাকির হাসেন, মোহাম্মদ এ ইসলাম মামুন সহ অন্যন্যরা বক্তব্য রাখেন। মেঘনা উপজেলা প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনাসহ প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation