Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ইয়ারফোন বা হেডফোন ব্যবহারে কমে যেতে পারে কানের শ্রবন শক্তি!

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: December 22, 2017 | 11:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইয়ার ফোন বা হেডফোন ব্যবহারে কারণে কমে যেতে পারে কানের শ্রবণ শক্তিও। শব্দের তীব্রতা/ লেভেল পরিমাপ করা হয় ডেসিবলে। শব্দের লেভেল যখন ৮৫ ডেসিবল অতিক্রম করে তখনই তা কানের জন্য ক্ষতিকর হওয়া শুরু করে। হেডফোনে সাধারণত ১০০ ডেসিবল থেকে অধিক ডেসিবলের শব্দ উৎপন্ন করে। ফলে স্বাভাবিকভাবেই হেডফোনের ব্যবহার কানের শ্রবন ক্ষমতা কমায়। কেউ যখন উচ্চমাত্রার শব্দ শোনে তখন আপনার কানের ভেতরে থাকা হেয়ার সেল নামক পাতলা চুলের মতো কোষ (এটি মস্তিষ্কে সঙ্কেতও পাঠায়) আক্রান্ত হয়। ফলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্রমাগত হেডফোন ব্যবহারের কারণে এরকম ক্ষতি হতে পারে।

কানের গঠন ও শোনার উপায় মূলত নির্ভর করে কানের বাইরের দিকের যে অংশের ওপর তার নাম পিনা। এটি শব্দ সংগ্রহ করে এবং তা মস্তিষ্কে প্রেরণ করে। কানের ক্যানেলের শেষে একটি পাতলা পর্দা রয়েছে, যার নাম ইয়ার ড্রাম। এখানে শব্দের কম্পনগুলো এনার্জিতে রূপান্তরিত হয়। বেশি মাত্রায় হেডফোন/ ইয়ার ফোন ব্যবহারের ফলে এই অংশ ক্ষতিগ্রস্থ হতে পারে।

তাহলে প্রশ্ন উঠতে পারে- হেডফোন ব্যবহার করলেই যদি কানের শ্রবন ক্ষমতা ক্ষতিগ্রস্থ হয় তাহলে কি হেডফোন ব্যবহার করবো না? এর উত্তর হচ্ছে- হেডফোন ব্যবহার একেবারেই করবেন না ব্যাপারটা তা না। হেডফোন ব্যবহারেও কিছু নিয়ম কানুন মেনে চলা আবশ্যক।
প্রথমত, যে ডিভাইসে(এমপিথ্রি, মোবাইল, কম্পিউটার) হেডফোন ব্যবহার করছেন, হেডফোন ব্যবহারের সময় সেই ডিভাইসের সর্বোচ্চ ভলিউমের ৬০% ব্যবহার করুন।
দ্বিতীয়ত, একটানা বেশিক্ষণ হেডফোন ব্যবহার না করাই ভালো। দিনে সর্বোচ্চ ১ ঘণ্টা হেডফোন ব্যবহারকে নিরাপদ বলে ধরা হয়।

হেডফোন ব্যবহার করলে বড় সাইজের হেডফোন ব্যবহার করা ভালো। বড় হেডফোন কান থেকে অনেক দূরে থাকে। ফলে নর্মাল হেডফোনের চেয়ে এতে ক্ষতি কম হয়। নর্মাল হেডফোন বলতে ইন ইয়ার হেডফোনের কথা বোঝানো হচ্ছে। আর বড় হেডফোন বলতে যেটা পুরো কান ঢেকে রাখে সেটার কথা বুঝানো হচ্ছে। তবে শব্দের তীব্রতার কথা অবশ্যই মাথায় রাখতে হবে।
কান মানব দেহের অত্যন্ত মূল্যবান অঙ্গ। শ্রবন ক্ষমতা কমে গেলে বা কানে শুনতে সমস্যা বোধ করলে নিকটস্থ ই.এন.টি ডাক্তারের শরণাপন্ন অবশ্যই হতে হবে। সূত্র- বিবারতা টোয়েন্টিফোর

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ