Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে দেশে এবং প্রবাসে এক সাথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে:যুক্তরাষ্ট্র যুবদলের ‘আন্দোলন আর্কাইভ’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: February 17, 2011 | 9:28 AM

ইউএসএ নিউজ ডেস্ক:  বর্তমান সরকার শুধুমাত্র লুটপাটের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিকে ধ্বংস করছে না বিরোধীদলকে দমন পীড়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সিস্টেমকে নষ্ট করে দিচ্ছে। বিএনপি জনগণ ও দেশের পক্ষে কথা বলছে  বলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। তাই প্রতিদিন আমাদেরকে হত্যা, হামলা ও মামলার শিকার হতে হচ্ছে। সরকারের এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে দেশে এবং প্রবাসে এক সাথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।

 

 বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তার ঢাকাস্থ গুলশান কার্যালয়ে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদের সম্পাদনায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী যুবদলের প্রকাশনা ‘আন্দোলন আর্কাইভ’ এর মোড়ক উন্মোচন কালে উপরোক্ত কথাগুলো বলেন। বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে দল, দেশ ও সর্বোপরি তার পরিবারের চরম দুঃসময়ে বহিঃবিশ্বের বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বিএনপি ও যুবদলের প্রতিবাদী ভুমিকার ভুয়সী প্রশংসা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশনেত্রী দেশ ও প্রবাসের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ‘আন্দোলন আর্কাইভ’ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন এবং এ প্রকাশনার ভূয়সী প্রশংসা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব খোন্দাকার দেলওয়ার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক আমানত হোসেন আমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ওসামানী সুমন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, দপ্তর সম্পাদক শামীম আহমদ সহ বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

 
ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV