বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধন:বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী


ইউএসএ নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আতশবাজি আর মনোমুগ্ধকর পরিবেশনায়নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশের শিল্পীরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা (বাংলাদেশ সময়) সন্ধ্যা সোয়া ৬টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধনী ভাষনে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মহান ইতিহাসকে স্মরণ করে বিশ্বকাপ উপলক্ষ্যে অভ্যাগতদের স্বাগত জানিয়ে আইসিসি বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষনা করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের কথা তুলে ধরেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আপামর জনসাধারণের প্রতি বিশ্বকাপের সময় যেন কোন বিশৃঙ্খলা না হয় তা খেয়াল রাখার অনুরোধ জানান। প্রধানমন্ত্রী আইসিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ তৈরি করে দেবার জন্য ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী ঘোষনা করেন।প্রধানমন্ত্রীর ভাষনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও অর্থ সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবু হেনা মুস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসব আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
প্রায় আড়াই ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত এবং বাংলাদেশের শিল্পীরা নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন মনোমুগ্ধকর পরিবেশনায়; সবশেষে চোখ ধাঁধানো আতশবাজি।বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকে মাটি পর্যন্ত তিন ধাপে বিভিন্ন স্পট লাইট ছাড়াও মধ্য মঞ্চেও রয়েছে লাইট। পূর্ব ও উত্তর গ্যালারিতে ১৬টি টাওয়ারে লাইট বাধা হয়েছে। প্রতি টাওয়ারে রয়েছে ১৬টি করে লাইট। রং-বেরংয়ের লাল-নীল-সবুজ-হলুদ-সাদা-বেগুনি আলোর খেলা দর্শকদের অকৃষ্ট করবে।৬০ ফুট প্রশস্ত ও ২৫ ফুট উঁচু মাঠের মধ্যমঞ্চে বাংলাদেশের বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও মমতাজ গান পরিবেশন করেন।বিশ্বকাপের অফিসিয়াল ‘থিম সংগীত’ জিতবে এবার…জিতবে ক্রিকেট…এবং হিন্দিতে দে ঘুমাকে…ঘুমাকে (মার ঘুরিয়ে) সংগীত পরিবেশন করেন ভারতের বিখ্যাত শিল্পী শংকর এহসান লয়। গানটি একই সঙ্গে পাঞ্জাবি ভাষায় জিতো, খিলাদি…ওয়াহি…ওয়াহি…পরিবেশিত হয়। গানটি লিখেছেন মনোজ যাদব। শংকরজির সঙ্গে এ গানটি সুর করেছেন এহসান ও লয়। তাঁরা এ গানে কণ্ঠও মিলিয়েছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes