Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভার জন্য দোয়া মাহফিল ৫ জানুয়ারি

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: January 1, 2018 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য এবং প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভার রোগমুক্তি কামনায় আগামী ৫ জানুয়ারি শুক্রবার বাদ জুমা জ্যাকসন হাইটস মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ইভা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উত্তর আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব(এবিপিসি)’র কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩১ ডিসেম্বর রোববার বিকেলে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ।

সভায় অংশ নেন ক্লাবের সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলি, নির্বাচন কমিশনের সদস্য রাশেদ আহমেদ এবং আকবর হায়দার কিরণ, কার্যকরি কমিটির সদস্য কানু দত্ত, সাধারণ সদস্য মিজানুর রহমান। সভার সিদ্ধান্তের সাথে একমত পোশন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেম, কার্যকরি সদস্য আশরাফুল হাসান বুলবুল এবং মোহাম্মদ আজিম উদ্দিন অভি।
সভায় থ্যাঙ্কসগিভিং ডে ও ক্লাবের ওয়েব সাইটের হিসাব চূড়ান্ত করা হয়। এ ছাড়াও ক্লাবের সদস্য চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদের বিরুদ্ধে কোন কোন মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা সংবাদ পরিবেশন এবং কথিত ঐ সংবাদে অপর একটি প্রেসক্লাবের বিবৃতি দেয়ার জন্য নিন্দা জ্ঞাপন করা হয়। ভবিষ্যতে এই ক্লাবের কোন সদস্যের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করা হলে তার সমূচিত জবাবদানের অঙ্গিকার করা হয়। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV