Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের কারণ চুলার আগুনে শিশুর খেলা

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: January 1, 2018 | 1:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে সাত বছরের কম বয়সী চার শিশুসহ অন্তত ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার নারী ও চারজন পুরুষ রয়েছেন। তবে তাদের কাউকে শনাক্ত করা যায়নি। এতে আহত হন ১৫ জন। চারজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চুলার আগুন নিয়ে এক শিশুর খেলা করার সময় ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রঙ্কস চিড়িয়াখানার কাছে প্রসপেক্ট অ্যাভিনিউ’র পাঁচ তলাবিশিষ্ট আবাসিক ভবনটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। শুক্রবার সরকারি রেডিও ডব্লিউএনওয়াইসি’র নিয়মিত রেডিও ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও। ব্লাসিও বলেন, এটা ভয়ঙ্কর, হৃদয়বিদারক দুর্ঘটনা। অনেক দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই এপার্টমেন্ট ভবনের দ্বিতীয় তলায় রান্না ঘরে একটি শিশু চুলা নিয়ে খেলা করার সময় হঠাৎ আগুন ধরে গেলে এই অগ্নিকান্ড ঘটে। দমকল বিভাগের একটি টুইটে বলা হয়, ১৬০ জনেরো বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে নামেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডের পরপর মেয়র বিল ডি ব্লাজিও ঘটনাস্থলে ছুটে যান। তিনি এই অগ্নিকান্ডকে ২৫ বছরের মধ্যে ভয়াবহতম বলে অভিহিত করেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ১৯১৬ সালে তৈরি ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর দ্রুত তা পাঁচতলা ভবনের সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ভবনের সবকটি তলার বাসিন্দারাই আক্রান্ত হন। ভবনটিতে কমপক্ষে ছয়টি বিল্ডিং কোড ভঙ্গ করা হয়েছে। এর মধ্যে গত আগস্টে সেখানকার ধোঁয়া শনাক্তকারী যন্ত্রটি ভেঙে যায় বলে নগর কর্তৃপক্ষের কাছে তথ্য আছে। তবে আগুনের ঘটনার আগে তা মেরামত করা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মেয়র বিল ডি ব্লাসিও বলেন, আগুন লাগার ক্ষেত্রে ভবনের কোনও সমস্যা ছিল না।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বলছে, বহু বছরের মধ্যে নিউইয়র্কের কোনো ভবনে অগ্নিকান্ডে এতো বেশি সংখ্যক প্রাহানি হয়নি। মেয়রের দাবি, অন্তত ২৫ বছরের মধ্যে আগুনের কারণে এতো বড় ধরনের ট্রাজেডি দেখেনি ব্রঙ্কসের বাসিন্দারা।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ফায়ার ডিপার্টমেন্ট সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে প্রথম আগুনের খবর পায়। তিন মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে নামে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা। প্রাণহানির সংখ্যা বিবেচনা করে এই আগুনের ভয়াবহতাকে ‘ঐতিহাসিক মাত্রা’র বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যেসকল মানুষ প্রিয়জন হারিয়েছেন এবং যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।
অগ্নিকান্ডের পর হতবিহ্বল বাসিন্দারা কনকনে শীতের মধ্যে ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকেন। এ ঘটনায় কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
ভবনটির বাসিন্দা ৫৯ বছর বয়সী থিয়েরনো ডিয়ালো জানান, ওই সময় তিনি নীচ তলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দরজায় ঠক ঠক শুনতে পান। লোকজন চিৎকার করছিলো: ‘ভবনে আগুন লেগেছে। ’সঙ্গেই সঙ্গে বাইরে বের হয়ে আসেন ডিয়ালো। আক্রান্ত ভবনের পাশের ভবনের বাসিন্দা আনা সান্টিয়াগো জানান, ধোঁয়ার গন্ধ পেয়ে এবং আগুন থেকে পালাতে থাকা কয়েকজন তরুণীকে দেখে নিজেও খালি পায়ে দৌড় দেন।
ফায়ার ফাইটাররা যখন এক এক করে নিহতদের লাশ বের করে আনছিল তখন একজন নারী ছুটে ছুটে তাদের চেহারা দেখতে যাচ্ছিলেন। ওই নারীর মা আগুনের মধ্যে তিন তলায় আটকা পড়ে তাকে টেক্সট করেছিলেন।
সিটি কর্তৃপক্ষের রেকর্ড অনুযায়ী, ১০০ বছরেরও বেশি পুরনো ভবনটিতে কোনও লিফট ছিল না। ভবনের সন্মুখভাগে ফায়ার এক্সিট দেখা গেছে। পাঁচতলা ভবনটিতে ২০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV