Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় ফাঁসি হতে পারে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের!

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: January 1, 2018 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়  দিতে পারে আদালত- এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সমাপনীকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা-মামলায়  তারেক রহমানসহ ৪৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানানোর পরে এই গুঞ্জন শোনা যায়। বিষয়টি নিয়ে খোদ বিএনপির মধ্যেও আলোচনা চলছে বলে জানাগেছে। তবে বিএনপির কোন নেতা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

২১ আগস্ট হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুটি মামলার বিচারকাজ চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। হত্যা মামলায় আসামি ৫২ জন ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আসামি ৪১ জন।

হত্যা মামলায় ৫২ আসামিদের মধ্যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ আসামি জামিনে ও ২৩ জন কারাগারে। তিন আসামির ফাঁসি কার্যকর হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে। এ মামলায় ৪৯২ সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

গত ১২ জুন মামলায় ৩১ আসামির আত্মপক্ষ শুনানি শেষ হয়। তবে তারেক রহমানসহ ১৮ আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।

২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার ঘটনায়  প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। হামলায় আহত হন কয়েকশ নেতাকর্মী। আর বর্তমান প্রধানমন্ত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সরকারের একটি সূত্র জানিয়েছে, মামলাটির রায় খুব দ্রুত হবে। এ মামলার সঙ্গে জড়িতদের সব্বোর্চ্চ  সাজা হবে বলেও তারা আশা করছে।আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV