Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: January 2, 2018 | 3:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ ইনকের সাধারণ সভা গত রোববার ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিাত হয়েছে। সংগঠনের সভাপতি আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোবাশ্বির হুসেন চৌধুরী, জামাল হুসেন, শেখ আক্তার হোসেন নানু, শাহ গোলাম রাহিম শ্যামল, গোলাম মুহিত, ইমরান আলী, মোহাম্মদ আজমান আলী, মোহাম্মদ সাব্বির হোসেন, মোহাম্মদ আবুল কালাম দুদু, কেরামত আলী, বজলুর রহমান, শিহাব আহমেদ, আবুল কাসেম প্রমুখ।
সভায় অসুস্থ সাংগঠনিক সম্পাদক আবদুল বাছির খান ও মোহাম্মদ কমর উদ্দিনের জন্য বিশেষ দোয়া করা হয়। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া-মুনাজাত পরিচালনা করেন।
সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জয়নাল চৌধুরী। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ ইমরান আলী।
বক্তারা সাধারণ সম্পাদ এবং কোষাধ্যক্ষের রিপোটের ওপর আলোচনা করেন। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ-প্রবাসে আরো বেশি অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির কার্যকরী কমিটির সদস্যসহ বিপুল সখ্যক সাধারণ সদস্য সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ