নিউইয়র্কে নতুন বছরের প্রথম শিশুর গর্বিত মা বাংলাদেশী তানিয়া : মার্কিন মিডিয়ায় ফলাও করে প্রচার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে নতুন বছরের উষালগ্ন তথা ঠিক রাত ১২টা ১ মিনিটে জন্ম নিয়েছে বাংলাদেশী বংশোদ্ভ’ত কাজী আরিয়ানা শিরিন। ২০১৮ সালের প্রথম জন্ম নেয়া শিশুর এ স্বীকৃতি মার্কিন মুল্লুকের সকল মিডিয়ায় ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়েছে।
নিউইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিং হাসপাতালের মুখপাত্র ডা. এন্ড্রু রুবিন (উৎ. অহফৎবি জঁনরহ) গণমাধ্যমকে জানান, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে আসা তানিয়া শিরিন (২৫) এর ডেলিভারির তারিখ ছিল ১০ জানুয়ারি। কিন্তু কদিন থেকেই তার ব্যাথা উঠে। ৩০ ডিসেম্বর তানিয়া প্রচন্ড ব্যাথা অনুভব করলে এই হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩৬ ঘন্টার প্রসব যন্ত্রণার পর নতুন বছরের শুভলগ্নেই আরিয়ানা ভূমিষ্ট হয়।
জ্যামাইকায় স্বামী ইমরান নাজির (২৮) এর সাথে বসবাস করেন তানিয়া। পেশায় ট্যাক্সি ড্রাইভার নাজির যুক্তরাষ্ট্রে এসেছেন ২০১০ সালে। নাজির খুবই খুশী নতুন বছরের প্রথম জাতকের পিতা হতে পেরে। ‘শুভলগ্নে জন্ম নেয়া শিশুরা বরাবরই স্পেশাল’ বলে উল্লেখ করেন নাজির।
ডা. এন্ড্রু রুবিন জানান, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৪ পাউন্ড, ১১.৫ আউন্স এবং লম্বায় ১৮ ইঞ্চি। প্রসূতি এবং নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। তানিয়া উৎফুল্লচিত্তে গণমাধ্যমকে বলেন, ‘নতুন বছরের প্রথম সন্তানের মা হতে পেরোগ আমি খুবই খুশী। সে হচ্ছে আমার প্রথম সন্তান।’ এই হাসপাতালে গত বছরও বর্ষশুরুর সময়ে আরেকটি শিশু জন্মেছে। হাসপাতালের জন্যে এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এনআরবি নিউজ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের