তুষার ঝড় ‘বোম্ব সাইক্লোন’এ স্থবির আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- গত বুধবার (স্থানীয় সময়) রাত থেকে শুরু হওয়া তুষার ঝড় ‘বোম্ব সাইক্লোন’ এ স্থবির হয়ে পড়েছে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির জীবনযাএা।ঘণ্টায় প্রায় এিশ থেকে চল্লিশ মাইল বেগে বয়ে যাওয়া তুষার ঝড়ে থমকে গেছে জনসাধারনের স্বাভাবিক জীবনযাএা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাষে ছয় থেকে নয় ইঞ্চি তুষারপাতের কথা বলা হয়েছিল,ইতোমধ্যে প্রায় ৪/৫ ইঞ্চি তুষারপাত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা (স্থানীয় সময়) পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে রাজ্য সরকার কর্তৃক ‘জরুরি অবস্থা’ ঘোষনা করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস বন্ধ। অধিকাংশ দোকানপাটের ঝাঁপ বন্ধ।তুষার ঢাকা রাস্তায় জরুরি সেবা প্রদানকারী গাড়ির চলাচল। ক্যাবি চালকদের অনেকেইপরিবার পরিজনের সাথে বাসায় অলস সময় পার করছেন। ক্যাসিনোগুলোতে লোক সমাগম নেই বললেই চলে।
আটলান্টিক সিটিতে বসবাসরত অন্যান্য অধিবাসীদের মতো প্রবাসী বাংলাদেশীরাও এখন প্রতীক্ষার প্রহর গুনছেন কখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষ হবে, ফিরে যাবে স্বাভাবিক জীবনযাএায়।
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!