Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জেবিবিএ‘র নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহ নেওয়াজ সভাপতি, টুকু সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: January 7, 2018 | 1:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র দ্বি-বার্ষিক (২০১৮-২০১৯) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শাহ নেওয়াজ সভাপতি ও মাহবুবুর রহমান টুকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেবিবিএ’র নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়নপত্র দাখিলের দিন ১৫ সদস্যের কার্যকরী পরিষদের সকল পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ে। ৬ জানুয়ারী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ইসি তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন। জ্যাকসন হাইটসের নিউ মেজবান রেষ্টুরেন্টে গতকাল ৬ জানুয়ারী শনিবার সন্ধ্যায় প্রধান নিবাচন কমিশনার পারভেজ কাজী নতুন কমিটির নাম ঘোষণা করেন। এসময় নিবাচন কমিশনের সদস্য আব্দুল লতিফ ভূঁইয়া, রেজা রশীদ ও মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফলে নব নির্বাচিত কর্মকর্তারা হলেন : সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি মাকসুদুর রহমান, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হাসান, কোষাধ্যক্ষ মো. মুনীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ভিক্টর লিয়াকত আলী, দপ্তর সম্পাদক শাহরিয়ার আতিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পদক শেখ আলী, কার্যকরী সদস্য মো. জাহাঙ্গীর আলম, আব্দুল কায়ুম খান, খালেদ আক্তার, মো. মফিজুর রহমান এবং মো. এস হোসেন।নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু নির্বাচন কমিশন, সকল সদস্যসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। এসময় তারা জেবিবিএর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ নিউইয়র্ক ব্যবসায়ীদের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইসি ঘোষিত নির্বাচনী তফসিল মোতাবেক নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ছিল ২১ জানুয়ারী রোববার। বর্তমানে জেবিবিএ’র ভোটার ২০৮ জন।
আরো উলে¬খ্য যে, জেবিবিএ’র নির্বাচনে সদস্য নবায়ন/ভোটার হওয়াকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দেয়। এর জের ধরে ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন বিদায়ী কমিটি জেবিবিএ’র উপদেষ্টা পরিষদ বাতিল/বিলুপ্ত করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন এবং কার্যকরী পরিষদের মেয়াদ বৃদ্ধি করে। বিলুপ্ত ঘোষিত উপদেষ্টা কমিটি নিজেদের এডহক কমিটির দায়িত্ব নেয়ার ঘোষণা দেয়। এর আগে ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন কার্যকরী কমিটি পারভেজ কাজীকে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেন। এই কমিশনের অন্যান্য সদস্যরা হলেন: নাজিম উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ ভূঁইয়া, রেজা রশীদ ও মাহবুবুর রহমান।জেবিবিএ’র নির্বাচন ঘিরে সৃষ্ট সঙ্কট ও ঐক্যের ব্যাপারে বিভিন্ন মহল থেকে যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকলেও একটি পক্ষ নির্বাচন থেকে দূরে থাকে। ঐ পক্ষ ‘জিকো-তারেক’ নেতৃত্বাধীন কার্যকরী কমিটির কর্মকান্ডের ব্যাপারে নানা অভিযোগ উত্থাপন করে।
নির্বাচন বিষয়ে জেবিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার পারভেজ কাজী সবাইকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তাদের পক্ষ থেকে মহসীন ননি নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সাথে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেয়ার পাশাপাশি নির্বাচনী তফসিল মোতাবেক ইসির কর্মকান্ড চালিয়ে যাওয়ার কথা সংবাদ মাধ্যমকে জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV