বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার জাতীয় প্রচেষ্টাকে বিশ্ব সভায় তুলে ধরলেন প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী
শারকে চামান খান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতার জাতীয় প্রচেষ্টাকে বিশ্ব সভায় তুলে ধরলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি.। তিনি আজ বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে System Wide Coherence সংক্রান্ত জাতিসংঘের ৬৪/২৮৯ রেজ্যুলুশনটি প্রণয়নের অগ্রগতির ওপর একটি অধিবেশনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতায় বাংলাদেশের অর্জন বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি এসম্পর্কে অভিজ্ঞতা অর্জন প্রত্যক্ষ করতে UN-Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাসেলকে (Michelle Bachelet) বাংলাদেশে আমন্ত্রণও জানালেন। ড. চৌধুরী তার বক্তব্যে বলেন UN-Women এর প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে। এ অধিবেশনে অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক ডিপার্টমেন্টের উন্নয়ন নীতি ও বিশ্লেষণ বিভাগের পরিচালক রবার্ট ভস (Robert Vos) “World Economic Situation and Prospects 2011” সংক্রান্ত একটি ব্রিফিং দেন। অন্যান্যের মধ্যে ডেপুটি সেক্রেটারি জেনারেল মিজ্ আশা রোজ মিগিরো ( Asha Rose Migiro), UN-Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাসেল (Michelle Bachelet) এবং UNFPA এর উপ নির্বাহি পরিচালক মিজ্ মেরি সাইমনেন ( Mari Simonen) ও এই অধিবেশনে অংশ নেন। মিশনের পক্ষে সার্জ দ্যা এ্যাফেয়ার্স, মোঃ নজিবুর রহমান (ইকনমিক মিনিস্টার) উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী, এম.পি. আজ সকালে নিউ ইয়র্ক এসে পৌছেছেন। নিউ ইয়র্ক অবস্থানকালে তিনি ‘Commonwealth Gender Plan of Action Monitoring Group’ এর অষ্টম এবং ‘Commission for Status of Women’ এর ৫৫তম অধিবেশনে অংশ গ্রহণ করবেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








