মূল্য বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্য নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা:জি ২০ সম্মেলনের প্রাক্কালে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান
ইউএসএনিউজ ডেস্ক: মূল্য বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্য নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যে কোনো উপায়েই হোক খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে। এদিকে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের সংগঠন জি-২০-এর সম্মেলনের প্রাক্কালে খাদ্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি, বিবিসি ও পিটিআই অনলাইনের।ফ্রান্সের কৃষিমন্ত্রী ব্রুনো লে. মেয়ার সতর্ক করে দিয়ে বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্য নিয়ে দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আমরা সবাই শঙ্কিত। তিনি বলেন, জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে প্রতি টন ভুট্টা বিক্রি হয় ১০০ থেকে ১১৫ ইউরোতে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৬০ ইউরোরও বেশি দামে।মেয়ার বলেন, দাঙ্গার ঝুঁকি ও দারিদ্র্য মোকাবেলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, খাদ্যঝুঁকি মোকাবেলা করতে না পারলে ২০০৮ সালের মতো দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে।এদিকে জি-২০ প্রধান ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি তার সংগঠনের কর্মকর্তাদের খাদ্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে বলেছেন, খাদ্যমূল্য নিয়ন্ত্রণে না থাকলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক জন লিপস্কি বলেন, নিত্যপণ্য বিশেষ করে খাদ্যের দাম নিয়ন্ত্রণে না থাকলে সমাজে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সমস্যা সমাধানে জি-২০কে একসঙ্গে কাজ করতে হবে।এর আগে আইএমএফ বলে, খাদ্যমূল্য যেভাবে বাড়ছে তাতে অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করতে পারে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্যমূল্য বিপজ্জনক পর্যায়ে রয়েছে। উচ্চ খাদ্যমূল্য গত জুন থেকে নতুন করে সাড়ে ৪ কোটি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়।বিশ্ব উন্নয়ন আন্দোলন (ডবি্লউডিএম) নেতৃত্বাধীন শতাধিক ইউরোপীয় ও আন্তর্জাতিক সংগঠন এক বিবৃতিতে বলে, ফটকাবাজি করে যাতে কেউ খাদ্যপণ্য মজুদ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে জি-২০কে।ডবি্লউডিএমের জুলিয়ান অরাম বলেন, অতিরিক্ত খাদ্যমূল্য ও খাদ্যপণ্য মজুদ নিয়ন্ত্রণ করে জি-২০ হাজার হাজার মানুষ বাঁচাতে পারে। পণ্যমূল্য নিয়ন্ত্রণ করে একই সঙ্গে তারা ক্ষুধা, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা রোধ করতে পারে। ২০০৮ সালে দ্রুত খাদ্যপণ্য মূল্য বৃদ্ধি কয়েকটি দেশে দাঙ্গা ছড়িয়ে দেয়। ১২৫ মিলিয়ন মানুষকে চরম দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রাথমিক কারণ খাদ্যমূল্য বৃদ্ধি বলে মনে করে জি-২০।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








