মার্কিন প্রতিনিধি পরিষদে ব্যয় হ্রাস নিয়ে তুমুল বিতর্ক
ইউএসএনিউজ ডেস্ক: ব্যয় হ্রাস নিয়ে তুমুল বিতর্কে হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে।এই বিতর্ক দেশটির সরকারকে অচল করে দেওয়ার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য কর্মসূচির তহবিল ভোটাভুটিতে রোধ করার পর প্রতিনিধি পরিষদ জাতিসংঘে মার্কিন বকেয়া স্থগিত রাখার ব্যাপারে রিপাবলিকানদের প্রস্তাবও নাকচ করে দেয়। শুক্রবার গভীর রাতে প্রতিনিধি পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রতিনিধি পল ব্রুনের একটি প্রস্তাব ২৪৩-১৭৭ ভোটে বাতিল হয়। পল ব্রুনের প্রস্তাব ছিল জাতিসংঘে ওয়াশিংটন বার্ষিক যে চাঁদা দেয় তা ‘ইঁদুরের গর্তে’ ফেলে দেওয়া ছাড়া কিছু নয়।’ চলতি অর্থবছরে ব্যয়সংক্রান্ত কয়েকশ’ প্রস্তাব নিয়ে পরিষদে বিতর্ক চলে।ডেমোক্র্যাটিক প্রতিনিধি জিম মোরান রিপাকলিকান দলের ব্যাপক বাজেট হ্রাসের উদ্যোগের বিরোধিতা করে একে ‘একটি অর্থনৈতিক মৃত্যু’ বলে হুশিয়ার করে দেন। রিপাবলিকান প্রতিনিধি স্টিভ কিং ওবামার স্বাস্থ্য কর্মসূচির তহবিল রোধের প্রস্তাব করে বলেন, এটা হবে ‘টিউমার’ ছড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা।তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, ‘ওবামা কেয়ার দ্বারা আমেরিকার স্বাধীনতা শ্বাসরুদ্ধকর হয়ে পড়ছে।’প্রতিনিধি পরিষদে অভ্যন্তরীণ অর্থ ব্যয়ের ওপর তিনটি সংশোধনী ২৩৯-১৮৭, ২৪১-১৮৭ ও ২৩৭-১৯১ ভোটে অনুমোদিত হয়। এসব সংশোধনীতে ওবামার স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিন্তু এসব ব্যয়সংক্রান্ত বিলে ওবামা ভেটো দেবেন বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছেন।তবে আইন প্রণেতারা আফগান যুদ্ধ তহবিল রোধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ৩৩১-৯৮ ভোটে এটি পাস হয়।মার্কিন কংগ্রেসে ব্যয়সংক্রান্ত বিল নিয়ে যে বিতণ্ডা চলছে, তাতে সরকারকে অচল হওয়ার দিকে ঠেলে দিতে পারে। উলেল্গখ্য, প্রতিনিধি পরিষদে বিরোধী রিপাবলিকান দল এবং সিনেটে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।এএফপি
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes