Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

দেশবাংলা বাংলাটাইমসে সাংবাদিক সিকদার হুমায়ুন কবিরকে বিদায় অভিবাদন

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: February 21, 2011 | 2:29 PM

নিউইয়র্ক: প্রবাসের দীর্ঘ ২০ বছর সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সিকদার হুমায়ুন কবির দেশে ফিরে যাচ্ছেন। এ উপলক্ষে দেশবাংলা ও বাংলা টাইমস তাদের কার্যালয়ে এই গুণী সাংবাদিককে বিদায়ী অভিবাদন জানাতে এক সভার আয়োজন করে গত ১৬ ফেব্রুয়ারী।

 

খন্দকার এ কাইয়ুমের পরিচালনায় সভাপতিত্ব করেন এই দুই সাপ্তাহিকীর সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান। অনুষ্ঠানের শুরুতেই দেশবাংলা ও বাংলা টাইমসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে ফুল দিয়ে বরণ করে নেন দেশবাংলা নির্বাহী সম্পাদক সরকার আলমগীর। এরপর আয়োজকদের পক্ষ থেকে স্বাগত ভাষণ করেন দেশবাংলা ও বাংলা টাইমসের প্রতিনিধি সনজীবন কুমার। সিকাদার হুমায়ুন কবিরের প্রবাস জীবনের দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

 

প্রবীন সাংবাদিক মঞ্জুর আহমেদ,  পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, আফজাল প্রকাশক সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, অধুনা লিপ্ত নিউইয়র্ক পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান, জন্মভূমি সম্পাদক নিউ নেশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মাহমুদ খান তাসের, আজকাল

 

পত্রিকার সাংবাদিক সাঈদ আহমেদ, নিউইয়র্ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক শিহাব উদ্দিন কিসলু, মিনহাজ উদ্দীন শাম্পু, ফাহিম রেজা নূর ও অভিনেত্রী রেখা আহমেদ প্রমুখ। বক্তারা বিদায়ী সাংবাদিক সিকদার হুমায়ুন কবিরের সুখী সমৃদ্ধ দীর্ঘজীবন কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ