কেনটাকির একটি স্কুলে সহপাঠির গুলিতে নিহত ২. আহত ১৭ জন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কেনটাকি রাজ্যের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক কিশোরের পিস্তলের গুলিতে দু’জন সহপাঠির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৭ জন। সেই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যের মার্শাল কাউন্টি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, পিস্তল হাতে সেই কিশোর সবার সামনে গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী ঘটনাস্থলেই মারা যায়। ১৫ বছর বয়সী অপর কিশোর চিকিৎসাধীন অবস্থায় হাস্পাতালে তার মৃত্যু হয়।
কেনটাকি গভর্নর ম্যাট বেভিন জানান, এটি একটি ভয়ানক ট্র্যাজেডি। আমাদের সম্প্রদায়ে এ জন্য শোক বিরাজ করছে। এ ঘটনার কারণ এখনো অজানা রয়েছে অনেকটাই।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো