জুমার নামাজে ইমামতি করলেন এক নারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রমবারের মতো শুক্রবারের জুমা’র নামাজে ইমামতি করলেন ভারতের একজন মুসলিম নারী। ৩৪ বছর বয়সী জামিতা একটি মসজিদে জুমা’র নামাজে ইমামতি করলেন। ভারতের ইতিহাসে নারীদের ইমামতি এটাই প্রথম। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। তাকে নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে।
তবে জামিতার জোর দাবি, তিনি প্রতি শুক্রবার জুমার নামাজ পড়িয়ে যাবেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা। এতে বলা হয়েছে, গত শুক্রবার কেরালার মালাপ্পুরম জেলায় একটি মসজিদে নামাজ পড়ান ‘কুরান সুন্নাহ সোসাইটি’র রাজ্য শাখার সেক্রেটারি জামিতা। উল্লেখ্য, সারা ভারতেই শুক্রবারের জুমার নামাজ পড়িয়ে থাকেন পুরুষ ইমামরা। কিন্তু এর সমালোচনা করেন জামিতা। তিনি বলেন, শরীয়তে এমন কোনো আইন নেই যে, শুধু পুরুষরাই ইমাম হতে পারবেন। তার এমন আচরণের কারণে তাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে। এমন হুমকিতে তাকে ছাড়তে হয়েছে তিরুঅনন্তপুরম। এরপর তাকে আশ্রয় দিয়েছে কোরআন সুন্নাহ সোসাইটি। জামিতা বলেন ‘কোনো মহিলা নামাজ পড়াবেন এটা অনেক পুরুষই সহ্য করতে পারেন না। এ সিদ্ধান্তের জন্য অনেক প্রবীণও তার সমালোচনা করেছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!