Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

একজন বাংলাদেশী হিসাবে আমি গর্ববোধ করি: নিউজার্সীর প্রিন্সটনে ফান্ডরেইজ ডিনারে কংগ্রেস প্রার্থী ড. নীনা আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: February 1, 2018 | 7:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউজার্সী : যুক্তরাষ্ট্রের নিউজার্সী রাজ্যের প্রিন্সটনে অনুষ্ঠিত হল ফিলাডেলফিয়া (পিএ-০১) থেকে কংগ্রেস পদপ্রার্থী প্রথম বাংলাদেশী বংশদ্ভুত আমেরিকান নাগরিক ড. নীনা আহমেদের নির্বাচনী ফান্ডরেইজ ডিনারপার্টি। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজার্সীর বিশিষ্ট ব্যবসায়ী মিয়ান হেলালি এবং শামসুন হেলালি এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নিউজাসীর্র প্লেন্সেবরো থেকে দুই দুইবার নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুননবী।অনুষ্ঠান শুরুতেই ড. নুরুন নবী অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে ড. নীনার পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, নীনা একজন বাংলাদেশী আমেরিকান বংশভুত প্রথম মহিলা কংগ্রেস প্রার্থী। তিনি অত্যন্ত সুশিক্ষীতা, বিচক্ষণ রাজনীতিক। অতিতেও তিনি তার নিজের যোগ্যতায় ওবামা প্রশাসনে স্থান করে নিয়েছিলেন এবং ফিলাডেলফিয়ার ডিপুটি মেয়র নিযুক্ত হয়ে ছিলেন। ড. নুরুন নবী নিজেদেও স্বার্থে কমিউনিটির স্বার্থে ড. নীনাকে আসন্ন নির্বাচনে বিজয়ী করবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ড. নীনা তার শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আপনাদের সকলের দোয়ায় এবং আশানুরূপ সহযোগিতায় আগামী মার্চের প্রাইমারী নির্বাচনে আমি জয় আশা করি ইনশাহাল্লাহ। এই নির্বাচনে আমার প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান কংগ্রেসম্যান রবার্ট বার্ড দীর্ঘ উনিশ বছর যাবত এই পদে আছেন। তার এই উনিশ বছরে ফিলাডেলফিয়ায় সেই রকম উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। শিক্ষা স্বাস্থ্য, দূর্নীতি কোন কিছুরই তেমন কোন উন্নতি ঘটেনি। বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির মামলা রয়েছে। সব মামলার তদন্ত হচ্ছে এবং তার জেলও হয়ে যেতে পারে।ড. নীনা বলেন, আমি গর্ববোধ করি আমি একজন বাংলাদেশি। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। অনেক মানুষের শহীদ হতে দেখেছি। মানুষের অসাহায় অবস্থা দেখেছি। তাই আমি কোন ভয় পাই না। এই নির্বাচনে আপনারা আমার পাশে থাকলে আমিও বাংলাদেশী আমেরিকান হয়ে এই নির্বাচনে দৃঢ়তার সাথে শেষ অব্দি লড়ে যাবার অঙ্গীকার করছি। আমি একজন মহিলা প্রার্থী। আপনারা জানেন পুর্বে আমি ওবামা প্রশাসনে এশীয়ান/আফ্রিকানদের নিয়ে কাজ করেছি। এছাড়াও ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র হিসাবে কমিউনিটিতে এশিয়ান, আফ্রিকান, হিস্পেনিকদের কাছে আমার ভাল জনপ্রিয়তা রয়েছে। কারন অতিতে আমি তাদের সবার জন্যই কাজ করেছি। আমি জয়ী হলে বাংলাদেশের জন্য এবং আমাদের বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করার অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক পথ নির্দেশোনায় অনেক কাজ করতে হবে।

তিনি বলেন, আর এই সবই সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি আমার পাশে থাকেন। নির্বাচনে অনেক অর্থের দরকার হয়। আপনারা যে ভাবে আজ এই অর্থ যোগানের জন্য আয়জন করেছেন আমি মনে করি ঠিক একই ভাবে যদি অন্যান্য জায়গায় এইরকম বাংলাদেশী ক্মুনিটির সবাই যার যার সামর্থ্য মত এগিয়ে আসে তাহলে আমার এই নির্বাচনী অর্থ যোগানে কোন আসবিধা হবে না।

অনুষ্ঠানে নিউজার্সী কমিউনিটির বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিরা তাদের পরিবার পরিজন ীনিয়ে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের আয়জক বিশিষ্ট ব্যাবসায় মিয়ান হেলালী এবং শামসুন হেলালী এই আয়জনে সহযোগিতা করায় অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ