Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

সরকারকে বিরোধী দলের প্রতি সহনশীল ভুমিকা রাখতে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে-একান্ত সাক্ষাৎকারে নিউ ইয়র্ক প্রবাসী ও ভোলা জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: February 23, 2011 | 12:31 AM

মতিউর রহমান লিটু: যে কোন সরকারের অন্যায় অত্যাচার থেকে জাতিকে মুক্ত করার জন্য বৃহত্তর স্বার্থে প্রবাসীদের অগ্রনী ভুমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করে বিবৃতি দিয়েছেন দীর্ঘদিনের নিউ ইয়র্ক প্রবাসী, ভোলা জেলা বিএনপির শিল্প বিষয়ক সহ সম্পাদক ও নিউ ইয়র্কস্থ বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর এম, আলম।

  

 তিনি বলেনঃ উন্নত জীবন গড়তে আমরা যারা প্রবাসে বসবাস করছি তাদের সকলেরই রয়েছে মানুবিক কিছু দায়ীত্ব। ফেলে আসা আত্মীয় স্বজনের ভাগ্য পরিবর্তনের চিন্তা সব সময়ে আমাদের তাড়া করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোন খারাপ সংবাদ আমাদের মর্মাহত করে। যখন যেভাবে সম্ভব দেশের জন্য আমরা সকলে মিলে মিশে কাজ করে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগ সরকার- বিরোধীদল নিধনের যে কার্যক্রম শুরু করেছেন তাতে দেশটাকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে, এতে করে কোন বিবেকবান প্রবাসী ঘরে বসে থাকতে পারে না। সকলের উচিত অন্যায় কাজের প্রতিবাদ করা। যে যেভাবে পারেন দেশের স্বার্থে আমাদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। সকলে মিলে সরকারের মনোভাব পরিবর্তনের প্রচেষ্টায় প্রবাসে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারকে বিরোধী দলের প্রতি সহনশীল ভুমিকা রাখতে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে এবং বিরোধী দলকেও সহিংসতার পথ পরিহার করতে হবে।  তাহলেই আমরা শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে পারব বলে তিনি উল্লেখ করেন। বিএনপি নেতা জাহাঙ্গীর এম, আলমের সাথে যোগাযোগ করতে কল করুনঃ ২১২-৮১০-০৪৪৯।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ