জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন বিএনপি-জামায়াতের অরাজকতা, বিশ্ঙ্খৃল পরিস্থিতি তৈরির হুমকির প্রতিবাদে নিউইয়র্কে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
https://www.facebook.com/USANewsNY/videos/2073331479351307/
ইউএসএনিউজঅনলাইন.কম : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অরাজকতা, বিশ্ঙ্খৃলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির হুমকির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এই রায়কে কেন্দ্র করে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান হয় সমাবেশ থেকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চায়নিজ পার্টি হলে স্থানীয় সময় গত ৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামীলীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুব লীগ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ব্যানারে আয়োজিত হয়েছে এ সমাবেশ। সমাবেশের আগে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বিরাট র্যালির আয়োজক করে সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি দীর্ঘ্য ১১ বছর কালক্ষেপন করে ধামাচাঁপা দিতে চেয়েছিল বিএনপি। সেটা ব্যর্থ হয়ে এখন আদালতের অপেক্ষমান রায়ে দন্ডিত হওয়ার আশঙ্কায় বিএনপি-জামায়াত দেশব্যাপি অরাজকতা, বিশ্ঙ্খৃলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। বক্তারা রায় ঘোষণার দিন বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস-নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির যে কোন অপচেষ্টা কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, প্রবাসেও বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামীলীগ নেতা-কর্মীরা। রায় ঘোষণার দিন দলের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসহ বাঙালী অধ্যুষিত এলাকাগুলোতে অবস্থান নেবে।
নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুল হাসানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা তোফায়েল চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী, নর্থ আমেরিকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা ও
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক যুবলীগ নেতা গোলাম রব্বানী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শরীফ কামরুল আলম হীরা, রেজাউল করিম চৌধুরী, ওয়ালী হোসেন, মোঃ কায়কোবাদ খান, আশরাফ মাশুক, আবদুস সহীদ দুদু, হোসেন সোহেল রানা, নিউইয়র্ক মহানগর
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সহ সভাপতি সাইকুল ইসলাম ও শাহীন ইবনে দিলওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল হাসান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী ও সদস্য সচিব বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহ সাধারণ সম্পাদক নাফিউর রহমান তুরান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী, ইলিয়ার রহমান, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মাসুদ মোল্লা, জেড এ জয়, মোঃ লিটু গাজী, সৈয়দ সিদ্দিকুল হাসান, এডভোকেট নিজাম, এডভোকেট জহির, এডভোকেট লুৎফর রহমান, রুমানা আক্তার, মিজানুর রহমান, আহমেদ
মোস্তফা পারভেজ, নাছির উদ্দিন চৌধুরী, আকবর হোসেন স্বপন, গনেস কিত্তনিয়া, এমাদ উদ্দিন, ইমন হক কোবান, মো. আলামিন, মো. ওয়াহেদ, গোলাম রহমান, ইঞ্জিনিয়ার হাসান, একেএম জাহাঙ্গীর, কাজী আহসান, মো. নাদের, রমিজ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন ও পবিত্র গীতা থেকে পাঠের পর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে বক্তারা ৫ জানুয়ারির নির্বাচন বানচালের নামে এবং পরবর্তীতে সরকার উৎখাতের কর্মসূচির নামে বিএনপি-জামায়াত জোটের ভয়াল অগ্নিসন্ত্রাস, নাশকতা, পেট্টোল বোমা মেরে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের সম্পদ বিনষ্টের অশুভ তৎপরতার পুনরাবৃত্তি রোধে সরকারকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা দিন ধার্য রয়েছে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








