Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

টেলিভিশনে খবর পড়বে রোবট!

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: February 8, 2018 | 9:10 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এবার কোনো মানুষ নয় টেলিভিশনে খবর পড়বে রোবট। ডেইলি মেইল জানিয়েছে, এরিকা নামের এই রোবটকে জাপানি এক টেলিভিশন চ্যানেলে এপ্রিল মাস থেকে খবর পড়তে দেখা যাবে। ‘উন্নত স্পিচ সিনথেসিস সিস্টেম’ সমৃদ্ধ এই রোবটকে ২৩ বছর বয়সী এক জাপানি নারীর অবয়ব দেয়া হয়েছে। ‘উন্নত পচ সিনথেসিস’ থাকার কারণে রোবটটি ছোটখাট অভিব্যাক্তি প্রকাশ এবং মুখ নাড়াতে সক্ষম। তবে এটি হাত নড়াচড়া করতে পারে না।
এরিকার ডিজাইনার ড. ইশিগুরো জানান, নিজের তৈরি এই রোবটটিকে টেলিভিশনে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন ২০১৪ সাল থেকে। এরিকা মানুষের সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছে এবং সে বহির্বিশ্ব সম্পর্কে জানতেও আগ্রহী বলে জানান ইশিগুরো। রোবটটি বানাতে আর্থিক সহায়তা দিয়েছে জাপান সরকারের জেএসটি এক্সপোরেটরি রিসার্চ ফর অ্যাডভান্সড টেকনোলজি। আর এটি বানাতে কাজ করেছেন ওসাকা এবং কিওটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।
রোবটটির প্রধান স্থপতি ডিলান এক সাক্ষাৎকারে জানান, পৃথিবীর সবচেয়ে ‘উন্নত স্পিচ সিনথেসিস সিস্টেম’ ব্যবহার করায় এরিকাকে দিয়ে কিছু কৌতুক বলাতেও সক্ষম হয়েছি। 
এদিকে রোবট এরিকা গার্ডিয়ানকে বলেছে, “আমি মনে করি, আমি একজন সত্যিকার মানুষের মত। মানুষ যখন আমার সাথে কথা বলতে আসে তারা আমাকে সত্যিকারের মানুষ ভেবেই আচরণ করে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী এর আগে অনেক রোবটকে কর্মক্ষেত্রে আনা হয়েছে। তবে কর্মজীবী রোবটদের বিষয়ে রয়েছে অনেক হতাশাজনক খবরও।  ইংল্যান্ডের একটি সুপার শপে ফ্যাবিও নামে এক রোবটকে সাতদিনের মাথায় কর্মচ্যুত হতে হয়েছে সম্প্রতি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV