রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে এগিয়ে না আসলে উদ্ভূত দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেই বহন করতে হবে – পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : “রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে এগিয়ে না আসলে উদ্ভূত দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেই বহন করতে হবে”- ১৫ ফেব্রæয়ারি বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে একথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক।
নিউইয়র্ক সময় সন্ধ্যে সাড়ে ছয়টায় বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে পররাষ্ট্র সচিব মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের মানবিক সহায়তা প্রদান, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এর টেকসই সমাধানের উপর “রোহিঙ্গা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস: বাংলাদেশ রেসপন্স” শীর্ষক একটি বক্তব্য প্রদান করেন। এতে উঠে আসে অসহায় রোহিঙ্গাদের পাশে উদার মানবিক সহায়তা প্রদানের ÿেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এবং দেশবাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহŸানসহ অন্যান্য বিষয়গুলো।
এই মানবিক আশ্রয় প্রদানের ফলে বাংলাদেশ যে নিরাপত্তা, আর্থ-সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জের মুখে পড়েছে তা সবি¯Íারে তুলে ধরেন পররাষ্ট্র সচিব। কোনো বিশেষ মহল যাতে রোহিঙ্গাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে সেদিকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে মর্মে তিনি বক্তব্যে উলেøখ করেন। তিনি এ সঙ্কটের সমাধানে সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রদত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণে উলিøখিত ৫ দফা সুপারিশের পুনরুলেøখ করেন। এই সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সাথে দ্বিপাÿিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে মর্মেও তিনি জানান। এসংক্রান্ত বিভিন্ন দ্বিপাÿিক চুক্তির বা¯Íবায়নে মিয়ানমারকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে বলে তিনি দাবী করেন। পররাষ্ট্র সচিব জানান বতর্মানে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে এবং তা প্রতিনিয়ত বাড়ছে। তিনি বলেন, বাংলাদেশ চায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিজভূমিতে নিরাপদে, নিরাপত্তার সাথে এবং পূর্ণ মর্যাদা নিয়ে প্রত্যাবর্তন করবে। নিজভূমিতে প্রত্যাবর্তন, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা এবং এই সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর অব্যাহত চাপ প্রদানের আহŸান জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।
প্রত্যাবাসন, রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং এ সংক্রান্ত সম্ভাব্য বিভিন্ন সমস্যার বিষয়ে উপস্থিত রাষ্ট্রদূতদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবেই কারণ এ সমস্যা তাঁদেরই সৃষ্টি এবং মিয়ানমারই রোহিঙ্গাদের নিজ ভূমি।
অনুষ্ঠানটিতে ভারত, রাশিয়া, চীন, নেদারল্যান্ড, পেরু, পাকি¯Íান, সৌদিআরব, কানাডা, যুক্তরাজ্য, ওমান, সিঙ্গাপুর, ভ্যাটিক্যান, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ প্রায় ৫০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত ওআইসি’র রাষ্ট্রদূত ড. আগশিন মেহ্দিয়েভ (অমযংযরহ গবযফরুবা)।
এর আগে দুপুরে নিউইয়র্কস্থ ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের আয়োজনে একই বিষয়ে এক আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ড. অ্যাডাম লুপেল এর সঞ্চলনায় এই আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহ, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, ও বিশ্ববিদ্যালয়সমুহের প্রায় দেড়শতাধিক প্রতিনিধিগণ।
এই অনুষ্ঠানটিতেও আলোচনা ও আলোচনা পরবর্তী প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উঠে আসে মিয়ানমার সঙ্কট সমাধানের বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয় বিষয়গুলো।
উভয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদেশী রাষ্ট্রদূত, জাতিসংঘ ও এর সংস্থাসমূহ এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ সীমিত সম্পদ ও ÿুদ্র আয়তনের দেশ হয়েও রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের যুগান্তকারী দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য বাংলাদেশের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
বিকালে জাতিসংঘ সদর দপ্তরে “ইন্টারন্যাশনাল মাইগ্রেশন: এ টুল ফর গেøাবাল ডেভোলপমেন্ট” বিষয়ক এক প্যানেল আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) মিরো¯øাভ ল্যাজাক (গরৎড়ংষধা খধলčপ্সশ) এর সাথে বৈঠক:
বৈঠককালে সাধারণ পরিষদের সভাপতি রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই সঙ্কটের টেকসই সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। পিজিএ আগামী এপ্রিল মাসে টেকসই শান্তি বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পূণর্ব্যক্ত করেন। এÿেত্রে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রÿায় বাংলাদেশের দৃষ্টিভঙ্গি জানার আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে জাতিসংঘের আওতায় একটি গেøাবাল কম্প্যাক্ট প্রণয়নের ÿেত্রে তিনি বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র সচিব পিজিএকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করা যাচ্ছে প্রধানমন্ত্রী এপ্রিল মাসের এই উচ্চ পর্যায়ের সভায় অংশ নিবেন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অব্যাহত ও সম্প্রসারিত ভূমিকার কথা তুলে ধরবেন।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক্ (গধৎশ খড়পিড়পশ) এর সাথে বৈঠক:
রোহিঙ্গা ইস্যু নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র সচিব জাতিসংঘসহ অন্যান্য দাতা সংস্থাসমূহের পÿ থেকে সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা¯Íবায়নের উপর জোর দেন। মার্ক লোকক্ এই সঙ্কটের সমাধানে জাতিসংঘ সংস্থাসমূহের পÿ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জেফ্রে ডি ফেল্টম্যান (ঔবভভৎবু উ. ঋবষঃসধহ) এর সাথে বৈঠক:
মিয়ানমারসহ আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ফেল্টম্যান এ বৈঠকে পররাষ্ট্র সচিবের সাথে মতবিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের প্র¯Íাবনা অনুযায়ী মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়া দ্রæত সম্পন্ন হবে বলে পররাষ্ট্র সচিব প্রত্যাশা ব্যক্ত করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবসহ জাতিসংঘের সংশিøষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন মর্মে ফেল্টম্যান পররাষ্ট্র সচিবকে জানান।
বৈঠকসমূহে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes