Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: February 20, 2018 | 5:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নর্থবেঙ্গলের কৃতি সন্তান, বাংলাদেশ সোসাইটি অব নিউজার্সীর ৩ বারের নির্বাচিত সভাপতি, ফোবানা ১৯৯৪ সালের আহবায়ক, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ ড. সিদ্দিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নর্থবেঙ্গল ফাউন্ডেশন। গত ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে এ সংবর্ধনা দেয়া হয়।
নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি মো: আতোয়ারুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসানসহ নিউইয়র্কের সুধীজবৃন্দ, উত্তরবঙ্গ প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ড. সিদ্দিকুর রহমানের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সংগঠনের উপদেষ্টা নূরল ইসলাম বর্ষন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রহমানের সহধর্মিনী শাহানারা রহমান, রাজনীতিক সোলায়মাল আলী, হোস্ট সংগঠনের নেতা ফাহাদ সোলায়মান, নর্থবেঙ্গল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুজ্জামান সহ সংগঠনের নের্তৃবৃন্দ। অনুষ্ঠান থেকে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ