Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমি এই অন্ধকার থেকে মুক্তি চাই-অপূর্ব।।মৃত্যুর একদিন আগে হলেও অপূর্ব তার অন্যায়ের খেসারত দেবে-প্রভা

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 24, 2011 | 12:51 AM

মাহমুদ মানজুর: সমপ্রতি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রভার অভিযোগের বিপরীতে মুখ খুললেন অপূর্ব। প্রভার সব অভিযোগ উড়িয়ে দিয়ে অপূর্ব মানবজমিনকে আরও বলেন, এমন কাদা ছোড়াছুড়ি আমি কখনোই চাইনি। কেউ বলতে পারবে না, এত কিছুর পরেও আমি কখনও প্রভার কোন রকমের বদনাম করেছি কারও সঙ্গে। ওর সম্পর্কে কত রকমের কথা শুনেছি। সবই হজম করেছি। নিজে নিজে পুড়েছি, তবুও কাউকে এতটুকু বুঝতে দেইনি। সব মিডিয়ায় বলেছি, ও বাচ্চা মানুষ। যা হওয়ার হয়ে গেছে। এখন আমরা সবকিছু নতুন করে শুরু করতে চাই। অথচ আজ যখন সবকিছু স্বাভাবিক হতে চললো, ঠিক তখনই বিষয়গুলোকে টেনে আনলো নতুন করে। এমন মন্তব্যের বিপরীতে অপূর্বর প্রতি জিজ্ঞাসা ছিল, সবকিছু মেনে নিয়ে নতুন করে শুরু করতে চেয়েও ডিভোর্স পর্যন্ত গড়ালো কেন? এবং প্রভাকে প্রহারের অভিযোগ আসলো কেন? সবকিছুর ওপরে আপনাদের বিয়েটা তো ভালবাসারই ফসল ছিল। নাকি অন্য কিছু? এসব প্রসঙ্গে অপূর্ব বলেন, না- আমাদের বিয়ে শুধুমাত্র প্রেমের ফসল ছিল না। এখানে আরও অনেক জটিল বিষয় ছিল। তার মানে এই নয় প্রেগনেন্সি টাইপের কিছু। আসলে ওসব বলে এখন আমি প্রভা কিংবা রাজীবকে নতুন করে ছোট করতে চাই না। আমি সেই ধরনের সেই পরিবারের ছেলে না। এ বিষয়গুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক এখনও- সেটা আমি চাই না। সে জন্যই এ পর্যন্ত আমি এসব বিষয়ে একটা নেগেটিভ কথাও বলিনি। তাই এখনও এমন কিছু বলতে চাই না, যাতে কারও সম্মানহানি ঘটে। এখনও প্রত্যাশা করি ওরা যার যার অবস্থানে ভাল থাকুক। আমিও সব ভুলে নতুন করে ভাবতে চাই। শুধু এটুকু বলতে চাই, ওদের মধ্যে যদি ন্যূনতম লজ্জাবোধ-কৃতজ্ঞতাবোধ থাকতো তাহলে নোংরা অধ্যায়টাকে এভাবে নতুন করে তুলতো না। এদিকে শারীরিক প্রহার এবং ডিভোর্সের সিদ্ধান্ত প্রসঙ্গে অপূর্ব বলেন, আমি রাস্তার ছেলে না, যথেষ্ট ভদ্রঘরের সন্তান। ওকে প্রহার করাতো দূরের কথা, এত কিছুর পরও ওকে আমি কখনও একটা গালি পর্যন্ত দেইনি। শুধু নিজেকে নিজে প্রশ্ন করেছি। আর সবকিছুর পরেও আমি ওকে নিয়ে নতুন করে জীবন গড়তে চেয়েছি। তখন বারবার গণমাধ্যমেও একথা বলেছি। লাইভ ইন্টারভিউ দিয়েছি এটিএন নিউজে।
উল্লেখ্য, গেল দুদিন ধরে গণমাধ্যম কর্মীদের কাছে স্বেচ্ছায় মুখ খুললেন প্রভা। গেল বছরের ১৮ই আগস্ট অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পর মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এর আগে মুখ খোলেননি একবারও। মাঝখানে গেল ছয় মাস বিষয়টি একরকম চাপা পড়লেও গেল ১১ই ফেব্রুয়ারি ডিভোর্সের মধ্য দিয়ে অপূর্ব-প্রভা প্রসঙ্গ আবারও আলোচনায় আসে। প্রভার অভিযোগের বিপরীতে আত্মপক্ষ সমর্থনে মুখ খোলেন অপূর্বও। সব শেষে অপূর্ব বলেন, ওপরে এক আল্লাহ আছেন। তিনি সবই জানেন। তার কাছেই আমি বিচার প্রার্থনা করি। কারোর প্রতি আমার আর কোন অভিযোগ নেই। সবকিছু ভুলতে চাই, আমি এই অন্ধকার থেকে মুক্তি চাই। এদিকে গতকালও প্রভা মানবজমিনকে ফোনে বলেন, ওপরে আল্লাহ আছেন। যেটা দোষ সেটা উনি দেখেন। আমি এ নিয়ে আর কোন কাদা ছোড়াছুড়ি চাই না। মৃত্যুর একদিন আগে হলেও অপূর্ব তার অন্যায়ের খেসারত দেবে। এটাই প্রার্থনা করি। আমি আসলে ভালবাসার টানে অন্ধ হয়ে গেছি। সেই অন্ধত্বের পুরস্কার আমার বর্তমান আঁধার জীবন। সৃষ্টিকর্তা ছাড়া এ নিয়ে আমার আর কারও প্রতি কোন অভিযোগ নেই।মানবজমিন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV