লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে একুশে ফেব্রুয়ারি উদযাপনে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাক-বিতন্ডা, কন্সাল জেনারেলের প্রতি প্রবাসীদের ক্ষোভ
https://m.facebook.com/story.php?story_fbid=10156024486111897&id=826936896
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, লস এঞ্জেলেস : লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটে একুশে ফেব্রুয়ারি ২০১৮ উদযাপনের সময় স্থানীয় বিভক্ত আওয়ামীলীগ ও উপ-লীগের নেতা কর্মীদের মাঝে বাক- বিতন্ডা হয়েছে। বর্তমানে লস এঞ্জেলেসে আওয়ামীলীগের ব্যানারে ১০টি সংগঠন রয়েছে। ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া ষ্টেট যুব লীগ, ক্যালিফোর্নিয়া ষ্টেট মহিলা লীগ, লস-এন্জেলেস সিটি আওয়ামী লীগ, লস-এন্জেলেস সিটি যুব লীগ, ভ্যালী যুব লীগ, এড্প দ্যা হাই ওয়ে কার্য্যক্রম (ছাত্রলীগ ক্যালিফোর্নিয়ার সৌজন্যে), ক্যালিফোর্নিয়া স্বেচ্ছাসেবক লীগ, পশ্চিম উপকূলের মহিলা লীগ, ক্যালিফোর্নিয়া যুবলীগ। বিভক্তির এই করুনরূপে ছোট্ট লস এঞ্জেলেসবাসী আজ ক্ষুদ্ধ ও হতাশাগ্রস্থ। অনেক বছর ধরে যারা প্রবাসে আওয়ামীলীগের ঝান্ডা তুলে ধরে রাখছেন সেই ত্যাগী নেতা কর্মীদের অবদানকে খাটো করে দেখছে বিভক্তিযুক্ত উপ-লীগ বা অংগ সংগঠনের স্বঘোষিত নতুন নেতা-কর্মীদের কয়েকজন। যার পরিণতি এই ভিডিও ক্লিপে। স্থানীয় কন্সাল জেনারেলের ব্যর্থতা ও অসহায়ত্বের মাঝে আজ লস এঞ্জেলেস কনস্যুলেট বন্দী। লীগের কোন্দলে এবারের সাধারণ প্রবাসীদের একুশের প্রথম প্রহরের আয়োজনে কোথাও কন্সাল জেনারেল ও তার ডেপুটিরা হাজির হননি যা পূর্ববর্তী কোন কন্সাল জেনারেলের আমলে দেখা যায় নাই।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!