Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

বিয়ানীবাজারে হাজী তাহির আলী ফাউন্ডেশন ইউএসএ’র অনন্য উদ্যোগ : জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন অচিরেই বাস্তবে পরিণত হবে -ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: February 23, 2018 | 8:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, সিলেট : জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সকল রাজনৈতিক মতভেদ ভুলে বাংলাদেশকে বিশে^র দরবারে উচ্চ আসনে নিয়ে যেতে হবে। আমরা বিজয়ী জাতি। একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। স্থানীয় সময় শনিবার সকালে সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজী তাহির আলী ফাউন্ডেশন ইউএসএ’র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মোমেন।
সিলেটে রাজনৈতিক পরিবেশের কথা তুলে ধরে ড. মোমেন বলেন, এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির স্থানীয় দুই দায়িত্বশীল উপস্থিত রয়েছেন। কোমলমতি শিক্ষার্থীর কাছে এরকম দৃষ্ট্রান্ত আমাদের স্থাপন করতে হবে। কারণ তারা আগামী বাংলাদেশের নির্মাতা, সোনালী বাংলাদেশ গঠনের কারিগর। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে খাদ্য ঘাটতি ছিল, শেখ হাসিনা সার-বীজে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বিদ্যুৎ উৎপাদন দুই হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে শেখ হাসিনার সরকার বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। শিক্ষায় বিপ্লব রচিত হয়েছে। অর্থনীতিতে আগের সেই মন্দাভাব আর নেই। তিনি বলেন, শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন অচিরেই বাস্তবে পরিণত হবে।যুুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও সিটি অব নিউইর্য়কের কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী জিবান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নুরুল ইসলাম রনেল, অর্থমন্ত্রীর এপিএস জাবেদ সিরাজী, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে হাজী তাহির আলী ফাউন্ডেশন’র পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নিতে আমরা নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে আমার পিতা হাজী তাহির আলী এ অঞ্চলকে শিক্ষার আলোর আলোকিত করতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার অবর্তমানে আমরা সন্তানেরা শিক্ষার প্রসারে দীর্ঘদিন থেকে কাজ করছি। হাজী তাহির আলী ফাউন্ডেশন সকল শ্রেণিপেশার মানুষের পাশে থেকে আমাদের এলাকাকে আলোকিত জনপদ হিসাবে গড়ে তুলতে চাই।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদপত্র তুলে দেন। আয়োজকদের পক্ষ থেকে ফখরুল ইসলাম দেলোয়ার প্রধান অতিথি ড. এ কে আব্দুল মোমেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV