শহীদুল ইসলাম জানান, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ শেষে কমপক্ষে বছরে একশত হাজার ডলার বেতনে চাকরি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। শহীদুল জানান, তাদের ব্রঙ্কস শাখা থেকে প্রশিক্ষণ নিয়ে তিন বছরের মাথায় ৫০ জনেরও বেশি চাকরি পেয়েছেন।
আইটি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বিটটেকের জ্যামাইকা শাখা উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আইটি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র বিটটেক জ্যামাইকা চালু হয়েছে। ১৮ ফেব্রুয়ারী রোববার ৮৯-২৮ (দ্বিতীয় তলা) মেরিক বুলেভাডে-বিটটেকের জ্যামাইকা শাখার উদ্বোধন হয়। বিটটেকের প্রধান শাখা ব্রঙ্কসে।
বিটটেকের প্রেসিডেন্ট শহীদুল ইসলাম জানান, সপ্তাহের প্রতি শনি ও রোববার বিকেল তিনটা থেকে ৬টা পর্যন্ত এ শাখায় ক্লাশ হবে। উদ্বোধনী দিন থেকে ভর্তি রেজিস্টেশন শুরু হয়। রেজিস্টেশন ফি এক হাজার ডলারসহ মোট তিন হাজার ডলারে চারমাসের মধ্যে কোর্স শেষ হয়। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে কেউ ব্যর্থ হলে বাড়তি সময়ের জন্য কোন ফি দিতে হবে না।
বিটটেক সফটওয়্যার টেস্টিং, সেলিয়াম এবং ওয়েভ ড্রাইভার ইত্যাদি বিষয়গুলোর প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তিতে প্রয়োজনীয় সহযোগিতা এবং চাকরি পাবার পরেও ফি পরামর্শ দেয়া হয়।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো