আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউইয়র্কে বাফার প্রভাতফেরি
https://www.facebook.com/USANewsNY/videos/2094686837215771/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে দ্বিতীয় বারের মত প্রভাতফেরির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস – বাফা স্থানীয় সময় ২১শে ফেব্রুয়ারী বুধবার প্রভাত ফেরি, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে।
নতুন প্রজন্মের ব্যাপক অংশ গ্রহণে বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার-ওলমস্টেড এভিনিউ থেকে বিশাল প্রভাতফেরিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারের সামনে নির্মিত বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রভাত ফেরির উদ্যোক্তা সংগঠন বাফার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এরপর এক এক করে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে নতুন প্রজন্ম, বিভিন্ন প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীরা প্রভাতফেরিসহ একুশের অনুষ্ঠানমালায় অংশ নেন। এ সময় কমিউনিটি নের্তৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সবশেষে বাফার শিল্পীদের পরিবেশনায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
https://www.facebook.com/USANewsNY/videos/2094758470541941/
https://www.facebook.com/USANewsNY/videos/2094817713869350/
https://www.facebook.com/USANewsNY/videos/2094800833871038/
https://www.facebook.com/USANewsNY/videos/2094794647204990/
https://www.facebook.com/USANewsNY/videos/2094791553871966/
https://www.facebook.com/USANewsNY/videos/2094771643873957/
https://www.facebook.com/USANewsNY/videos/2094758470541941/
https://www.facebook.com/USANewsNY/videos/2094621247222330/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!