Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

ফেসবুকে লোভীরাই প্রতারিত হচ্ছে!

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: February 24, 2018 | 4:11 PM

ইলিয়াছ কাঞ্চন : ফেসবুকে তারাই প্রতারিত হচ্ছে যারা লোভী। তাদেরকে লোভ দেখানো হয়। যারা এই লোভের মধ্যে ফেঁসে যায়, তারাই কিন্তু প্রতারিত হয়। তাদের তো বোঝা উচিত, দুনিয়ার মানুষ এত বোকা নয় যে এমনি এমনি আপনাকে টাকা, মোবাইল, টেলিভিশন ইত্যাদি দিবে। তাদের কোন উদ্দেশ্য ছাড়াই আপনাকে এত কিছু দিবে কেন? কি হন আপনি তাদের ? আমিও তো ফেসবুক চালাই। আমিতো কখনো প্রতারিত হলাম না। সবাই কিন্তু চালাক। দুনিয়াতে কেউ কিন্তু বোকা নয় যে, আপনাকে এই অফার গুলো দিচ্ছে এবং সে বোকা।

যারা এই সমস্ত লোভের মধ্যে পড়ে তারাই কিন্তু ফাঁসছে। এই প্রতারণা থেকে রেহাই পেতে হলে লোভটা সংবরণ করতে হবে। এসব অফারগুলো যারা পায় সে সকল কোন অফারে উৎসাহিত হওয়া উচিত নয়। তাহলে প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবে। আমি তো মনে করি, ফেসবুকের মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি। ফেসবুকের মধ্যে আমি এমন এমন জিনিস দেখেছি, ফেসবুক যদি না হত তাহলে তা আমি কোনদিনও দেখতে পেতাম না। আসলে যাদের বেশি লোভ তারা তো প্রতারিত হবেই।

পরিচিতি: অভিনেতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই /মতামত গ্রহণ: এইচ. এম. মেহেদী /সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ