Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

লিবিয়ায় ৩৭ জন বাংলাদেশি নিহত,আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: February 24, 2011 | 1:18 AM

ইউএসএনিউজ ডেস্ক:  লিবিয়ায় সন্ত্রাসী হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন।  লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৯০০ কিলোমিটার দূরে মিসরাকা এলাকায় আটকে পড়া দুই বাংলাদেশি নাগরিক জার্মান রেডিও ডয়চে ভেলেকে এ কথা জানিয়েছেন৷তারা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷ ডয়চে ভেলের অনলাইন সংস্করণ (বাংলা) বুধবার সকালে এ খবর প্রকাশ করেছে। তবে ডয়চে ভেলেকে বাংলাদেশ সরকারের কোন সূত্র এটি নিশ্চিত করেনি৷ডয়চে ভেলের খবরে প্রকাশ, সাইফুল ইসলাম এবং আব্দুল মজিদ টেলিফোনে তাদের জানান, তারা মিসরাকার মোকায়েমপুর এলাকার একটি কারখানায় প্রায় ৮০০ বাংলাদেশি শ্রমিক আটকা পড়েছেন৷ তাদের মধ্যে প্রায় ৩০০ শ্রমিক একটি ক্যাম্পে রয়েছেন৷ সেখানে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়৷ এপর্যন্ত হামলায় ৩৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন৷ তারা জানান, আহত হয়েছেন অনেকে৷ কিন্তু চিকিৎসার কোন ব্যবস্থা নেই৷ আর তারা কোন খাবার দাবারও পাচ্ছেন না৷ তারা জানান, ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস তাদের কোনো খোঁজখবর এখনো নেয়নি৷ আর তারাও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷সাইফুল ইসলামের বাড়ি ফরিদপুর আর আব্দুল মজিদের বাড়ি নোয়াখালী৷ তারা দু\’জনে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV