Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: February 24, 2018 | 11:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারতের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী আর নেই। দুবাইয়ের স্থানীয় সময় শনিবার রাতে তিনি সবাইকে শোকসাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। সেখানে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালে হঠাৎ এই অভিনেত্রীর হৃৎদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এসময় শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও তার ছোট মেয়ে খুশি সঙ্গে উপস্থিত ছিল। শ্যুটিং-এ ব্যস্ত থাকায় সঙ্গে ছিলেন না বড় মেয়ে জাহ্নবী। ঘটনা নিশ্চিত করে শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর বলেন, ‘এটা সত্যি যে শ্রীদেবী মারা গেছেন। আমি মাত্রই আসলাম। ১১-১১:৩০ এর দিকের ঘটনা।’

শ্রীদেবীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়পান। তাকে ভারতীয় চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার বলা হয়। কারণ তিনিই প্রথম ও একমাত্র অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারত এবং বলিউডে সমানভাবে সফল। ভিন্ন ঘরানা থেকে পুরোপুরি বাণিজ্যিক, সব ধরনের ছবিতেই তিনি স্বাচ্ছন্দে অভিনয় করেছেন। ১৯৬৭ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় শ্রীদেবীর। এরপর ১৯৭৫ সালে ১৩ বছর বয়সে ‘জুলি’ সিনেমায় অভিনয় করে তিনি সবার প্রশংসা কুড়ান। তারই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে ‘সোলবা শাওন’ চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে তার অভিষেক হয়।

শ্রীদেবীর বর্ণাঢ্য ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ১৯৮৩ সালে মুক্তি পাওয়া ‘সাদমা’ চলচ্চিত্রটি। এই সিনেমায় তার অভিনয় দর্শকমনে আলাদা একটি জায়গা করে নেয়। এরপর আর তাকে থামায় কে? একে একে দর্শকদের উপহার দিয়ে গেছেন মাওয়ালি, মিস্টার ইন্ডিয়া, চাঁদনী, তোহফাহ, চালবাজ, লামহে, গুমরাহ, নাগিনা, জুদাই’র মত সব জনপ্রিয় চলচ্চিত্র। স্বীকৃতিস্বরুপ ২০১৩ সালে পেয়েছেন ভারতের ‘পদ্মশ্রী’ পুরস্কার।

বিভিন্ন ভাষার প্রায় ৩০০ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার অকস্মাৎ এই মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক প্রকাশ করেছেন রীতেশ দেশমুখ, রাজকুন্দ্রা, সুস্মিতা সেন, প্রিয়াংকা চোপড়ার মত বলিউড তারকারা।

টুইটে প্রিয়াংকা চোপড়া লিখেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি….যারা শ্রীদেবীকে ভালোবাসতেন, তাদের জন্য সমবেদনা…একটা অন্ধকার দিন এটা’। রীতেশ লিখেছেন, ‘ভয়ংকর এক খবর। শোকে ভাষা হারিয়ে ফেলেছি। শ্রীদেবী নেই…শান্তিতে ঘুমাক তার আত্মা’।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV