Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

জাকির খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত : আয়োজনের সাথে ছিল না ছেলে-মেয়েরা

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: February 25, 2018 | 10:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশি খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খানের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গত ২২ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে জাকির খানের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় পার্কচেস্টার জামে মসজিদে। মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাকির খানের পরিবারের পক্ষ থেকে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হলেও জাকির খানের স্ত্রী-ছেলে-মেয়েরা কেউই ছিলেন না এ আয়োজনের সাথে।
উল্লেখ্য, জাকির খানের স্ত্রী সঙ্গীত শিল্পী ন্যান্সী খান ১৪ বছর বয়সী একমাত্র মেয়ে এবং ১১ ও ৮ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে ব্রঙ্কসে বসবাস করছেন।
এদিকে ব্রঙ্কস কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার জানান, এখনো জাকির খানের খুনি জেল হাজতে রয়েছেন। মামলা এখনো ট্রায়ালে ওঠেনি।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত বছরের ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। মাহরান এখন কারাগারে বন্দী রয়েছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV