হার্ট অ্যাটাক নয়, বাথটাবে ডুবে শ্রীদেবীর মৃত্যু : রক্তে মাদকের আলামত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হার্ট অ্যাটাক নয়, বাথটাবে ডুবে মারা গেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী শ্রীদেবী। এ ছাড়া তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টে তেমনটিই বলা হয়েছে। কোটি কোটি ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে শনিবার রাত্রে মারা যান কালজয়ী অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি।
ঘটনার দিন রাত্রে স্বামী বানি কাপুরকে নিয়ে একটি ‘ডিনার পার্টিতে’ অংশ নেয়ার কথা ছিল শ্রীদেবীর। মনে করা হচ্ছে এর প্রস্তুতি নিতেই তিনি বাথরুমে গিয়েছিলেন। এ সময় বাইরে তার স্বামী বানি অপেক্ষারত ছিলেন। পরে শ্রীদেবীকে বাথরুমে অচেতন অবস্থায় পান। কিন্তু শ্রীদেবী শুধু অচেতনই হননি। কোটি কোটি ভক্তকে রেখে ততক্ষণে পরপারে পাড়ি জমিয়েছেন।
খালিজ টাইমসসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার শ্রীদেবীর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। সোমবার দুবাই পুলিশ এর প্রতিবেদন শ্রীদেবীর পরিবার ও দুবাইয়ের ভারতীয় দূতাবাসের কাছে হস্তান্তর করে। এতে দেখা যায়, শ্রীদেবীর হার্ট অ্যাটাক হয় নি। বরং পানিতে ডুবে মারা গেছেন তিন। সোমবার রাত্রে তার মৃতদেহ ভারতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধনকুবের অনিল আম্বানির ব্যক্তিগত বিমানে মৃতদেহ ভারতে উড়িয়ে আনা হবে।
চার দশকেরও বেশি সময় বলিউডে নিজেকে শক্তিধর একজন অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন শ্রীদেবী। তার চোখের চাহনি, অভিনয় দক্ষতা, মায়াময় চেহারা সহজেই দর্শককে কাছে টানে। তিনি সহসা হয়ে ওঠেন বলিউড কিংবদন্তি। ১৯৭৮ সালে সোলভা সাওয়ান্থ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় শ্রীদেবীর। এরপর অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে হিম্মতওয়ালা ছবিতে অভিনয় করেন। এতেই চলে আসে তার বাণিজ্যিক সফলতা। এ সফলতার জন্য তাকে প্রথম ছবির পর পাঁচ বছর অপেক্ষা করতে হয়। হিন্দি ছবিতে শক্তিশালী অবস্থান তৈরি করে নেন। এরপর বক্স অফিস হিট করে তার অভিনীত ছবি মাওয়ালী (১৯৮৩), তোহফা (১৯৮৪), চাঁদনি (১৯৮৯)। এ ছাড়া আলোচিত যেসব ছবিতে তিনি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে সাদমা (১৯৮৩), চালবাজ (১৯৮৯), লামহে (১৯৯১) ও গুমরাহ (১৯৯৩) উল্লেখযোগ্য। মানবজমিন
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো