Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইষ্ট ওয়েষ্ট টিউটোরিং সেন্টার’র শিশু কিশোর প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: February 24, 2011 | 9:30 AM

নিউইয়র্ক: নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসাবে ২০ শে ফেব্রুয়ারী দুপুর ১২টা হতে বিকাল ৪টা পযর্ন্ত “ইষ্ট ওয়েষ্ট টিউটোরিং সেন্টার” বাংলাদেশী বংশদ্ভূত শিশু কিশোরদের নিয়ে ছড়া, কবিতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করে। জ্যাকসন হাইটসে নিজস্ব কার্যালয়ে মোট পাঁচটি বিভাগে অর্ধশতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের মূল অনুষ্ঠান পর্ব জুইস সেন্টারে বিজয়ী ছাত্রছাত্রীসহ অংশগ্রহনকারী প্রত্যেককে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন করেন প্রবাসের বিশিষ্ট গুণীজন ও সমাজসেবী ডাঃ জহির মানিকী। অনুষ্ঠানটি পরিচালনার সময় টিউটোরিং সেন্টারের পরিচালক মোশাররফ হোসেন তার বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের ভূঁয়সী প্রশংসার করে বলেন অভিভাবকদের যত� এবং পরবর্তী প্রজন্মের আগ্রহের এ ধারনাটি যদি বজায় থাকে তাহলে ভিনদেশেও আমাদের ভাষা এবং সাংস্কৃতি ভবিষ্যতে একটি উজ্জল জায়গা দখল করে নিতে পারবে। বরাবরের মত এবারেও প্যারেন্টস ক্লাবের কর্মকর্তা উম্মে কুলসুম, আকলিমা চৌধুরী রানা, নাসিমা বেগম, খালেদা বেগম, মিসেস পলি এবং টিউটোরিং সেন্টারের আরেক পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার ওতোপ্রতভাবে গোটা অনুষ্ঠানটির সাথে জড়িয়ে ছিলেন।

বিজয়ী প্রতিযোগীঃক তৃতীয় গ্রেড অংকন- ১। নুসাইবা রমিজা ২। রুসনিকা নাবিহা ৩। নাওয়াল হাসান

কবিতা- ১। তাহসীন হাসান ২। আফীফা আক্তার ৩। তাছনীম আমীনৎ

চতুর্থ – অষ্টম গ্রেড ১। অদ্রীতা শফি ২। অরন্য শফি ৩। রাফসান হামিদ ৪। প্রকাশ আশরাফ

নবম – দ্বাদশ গ্রেড রচনা ১। টোরসা ইসলাম ২। মাইসা টাহিয়াত ৩। আনিকা হোসেইন ৪। রইসা সিরহান

নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাসা দিবস ২০১১ এর অনুষ্ঠানে সংস্কৃতিক পর্বে সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার এর বীর কণ্ঠ শিল্পী সহিদ হাসান। এরপর সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের নতুন প্রজন্মের সাড়া জাগানো শিল্পী ফারজানা পপি। দেশের গানের সুরে নৃত্য পরিবেশন করেন নারমিন রহমান ও হাবিব। নার্গিস রহমানের পরিচালনায় একুশের কোরাস গানে কণ্ঠ দেন চিত্র এম, গৌতম রা, চম্পা তাহের, মামুন, পলাশ মজুমদার, নারমিন, মোহর খান, প্রজ্ঞা দেব, হাবিব, কামনা হাসান, একক গান পরিবেশন করেন- নাজমা আনোয়ার, পলাশ মজুমদার চিত্রা এষ, আনোয়ার হোসেন, গৌতম রায়, মামুন ও ডা মেছের আহমেদ। সবশেষে দেশাত্ববোধক গানে নৃত্য পরিবেশন করেন ক্ষুদে শিল্পী অর্পনা ও অনন্যা। হল ভর্তি দর্শক মুগ্ধপ্রাণে অনুষ্ঠানটি উপভোগ করেন।প্রবাসের বিশিষ্ট কবি এবং আবৃতিকারদে নিয়ে ”কবিতায় একুশ” অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ আজিজুল হক মুন্না। জনাব মুন্নার সাবলীল উপস্থাপনায় আশির দশকের অন্যতম সেরা কবি শামস আল মমিন, দ্বিতীয় প্রজন্মের জনপ্রিয় কবি আবৃত্তিকার মুমু আনসারী, সাংবাদিক ও কবি এবিএম সালেহ উদ্দিন, সাবেক ছাত্রনেত্রী ও বিশিষ্ট উপস্থাপক শাহানা বেগম রিনা, বাংলাদেশ টিভি’র সাবেক জনপ্রিয় উপস্থাপক ও নাট্যভিনেত্রী লিটা শাহরীন উত্তরবঙ্গের জনপ্রিয় শিল্পী মোহর খান ও এই সময়ের জনপ্রিয় কবি ও আবৃত্তিকার, মানবাধিকার কর্মী মিথুন আহমদ।

রাত ১২টা ১ মিনিটে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পুষ্পস্তবক অপর্নের পরপরই প্রায় ৪০টি সংগঠন লাইন ধরে অত্যন্ত সুচারু ও সুশৃঙ্খল ভাবে একে একে একুশের মূল বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় বাবা মায়েরা কোলে করে ছোট ছোট বাচ্চারও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সর্বশেষ ফুল প্রদান করেন বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ মিশনের কাউন্সেলার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে মানিগ্রাম ও ডিস নেটওয়ার্কের সৌজন্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এই সময় এস.এ. কমিউনিকেশনের সিইও নিতা বাসিন উপস্থিত ছিলেন। একুশ উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাকুর রহমান রিজভীর অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এককালের সাড়া জাগানো টিভি উপস্থাপিকা লিটা শাহরিন। মঞ্চ সজ্জায় মোহর খানের হাতের ছোয়ায় মঞ্চটি অপরূপ হয়ে উঠে। অনুষ্ঠনের সামগ্রিক পরিচালনায় ও নিদের্শনায় ছিলেন নুর ইসলাম বর্ষন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV