ইউএনডিএস এর চলমান সংস্কার প্রক্রিয়া সকল দেশের জন্যই একটি বিশেষ সুযোগ, যা আমাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে -জাতিসংঘে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থা’ বা ইউএনডিএস এর চলমান সংস্কার প্রক্রিয়া স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ÿুদ্র দ্বীপ-রাষ্ট্রসমূহসহ আমাদের সকলের জন্যই একটি বিশেষ সুযোগ যা আমাদের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে” – আজ জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত চলমান সভায় অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান।
উলেøখ্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর আওতাভুক্ত ‘জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার সংস্কার’ সংক্রান্ত উচ্চ পর্যায়ের এই সভা ২৭ ফেব্রæয়ারি থেকে শুরু হয়েছে যা পহেলা মার্চ শেষ হবে। এ সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ইকোসকের আমন্ত্রিত অতিথি হিসেবে আজ “এজেন্ডা ২০৩০ বা¯Íবায়নের সমর্থনে জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থার তহবিল কাঠামো পুনর্বিন্য¯Íকরণ: একটি সন্নিবেশিত রূপ গঠনের লÿে (জবারঃধষরুরহম ঃযব টঘ উবাবষড়ঢ়সবহঃ ঝুংঃবস’ং ভঁহফরহম ধৎপযরঃবপঃঁৎব রহ ংঁঢ়ঢ়ড়ৎঃ ড়ভ ঃযব ২০৩০ অমবহফধ রসঢ়ষবসবহঃধঃরড়হ: ঞড়ধিৎফং ধ ঈড়সঢ়ধপঃ)” শীর্ষক একটি সেশনে প্যানেল বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য প্রদান করেন।
প্যানেল আলোচক হিসেবে প্রদত্ত বক্তৃতার শুরুতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের তাৎপর্যপূর্ণ অগ্রগতির কথা উলেøখ করেন এবং এই অগ্রগতিতে জাতিসংঘের সহায়ক ভূমিকার কথা স্মরণ করেন।

‘জাতিসংঘ উন্নয়ন ব্যবস্থা’ বা ইউএনডিএস এর অর্থায়ন বিষয়ে তিনি বলেন, “ইউএনডিএস এর অর্থায়ন অবশ্যই কোন দেশের জাতীয় উন্নয়ন ও উন্নয়ন কর্ম-কৌশলের সাথে একাত্ম হতে হবে, যাতে দেশটির উন্নয়ন ধারার নিজস্বতা প্রতিফলিত হয়। আর এসডিজি’র বা¯Íবায়নই যেহেতু আমাদের লÿ্য, তাই ইউএনডিএস এর উন্নয়ন-অর্থায়ন রূপকল্পে এসডিজির তিনটি মাত্রার প্রতিটি ÿেত্রকেই সুষম গুরুত্বে বিবেচনা করা উচিত”।
মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইউএনডিএস এর দাতাদেশসমূহের নি:শর্ত অর্থ সহায়তা অব্যাহতভাবে কমে যাওয়ায় এর দÿতা ও কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই, দাতাদেরকে জটিল নিয়মাবদ্ধ আর্থিক সহায়তাসমূহ কমিয়ে অধিকতর নমনীয় তহবিল বিশেষ করে নি:শর্ত অর্থ সহায়তা প্রদানে উৎসাহিত করা উচিত”।
ইউএনডিএস-এ নি:শর্ত অর্থ সহায়তা উলেøখযোগ্য হারে বৃদ্ধি করার ÿেত্রে জাতিসংঘ মহাসচিবের সুপারিশের প্রতি মুখ্য সচিব সমর্থন ব্যক্ত করেন।
উলেøখ্য ২০১৬ সাল থেকে ইউএনডিএস-এর সংস্কারের উপর কাজ চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অনুরোধে জাতিসংঘ মহাসচিব ২০১৭ সালের ডিসেম্বরে এ বিষয়ে বি¯Íারিত সুপারিশমালা সম্বলিত একটি রিপোর্ট পেশ করেন। ইকোসকের অপারেশনাল অ্যাক্টিভিটিস্ ফর দ্যা ডেভোলপমেন্ট সেগমেন্টে মহাসচিবের এই সুপারিশসমূহের উপর চলতি বছরের শুরু থেকেই নিবিড় আলোচনা চলছে। ২৭ ফেব্রæয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত চলমান এই সভা এরই অবিচ্ছেদ্য অংশ। টেকসই উন্নয়ন লÿ্যসমূহ বা¯Íবায়নের ÿেত্রে সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সহায়তা প্রদানের লÿে ইউএনডিএস-কে যুগোপযোগী করা এবং এর চলমান সংস্কারকে এগিয়ে নিতেই এই উচ্চ পর্যায়ের সভার আয়োজন করেছে ইকোসক।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!