ফ্লোরিডায় শিক্ষিকার যৌন লালসার শিকার ১৪ বছরের ছাত্র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শিক্ষিকার যৌন লালসার শিকার হয়েছে ১৪ বছরের এক ছাত্র। মাত্র ১৪ বছর বয়সী ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলার কারণে ২৬ বছর বয়সী এক স্কুলশিক্ষিকা স্টেফানি পিটারসনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানের একজন শিক্ষিকা। বুধবার ফ্লোরিডার নিউ স্মিরনা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই ছাত্রটি তার পিতামাতার কাছে সব ফাঁস করে দেয়। সে ৮ম গ্রেডের একজন ছাত্র।তার পিতামাতার কাছে জানিয়ে দেয় যে, শিক্ষিকা পিটারসন একজন বিবাহিত নারী। তিনি তাকে মাঝে মধ্যেই তাকে রাত ১১টার দিকে তার বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে যেতেন। এরপর কয়েক ঘণ্টা একান্তে সময় কাটাতেন তিনি। ওই ছাত্রটি আরো বলেছে, ওই শিক্ষিকা তাকে নিজের নগ্ন ছবি পাঠাতেন। তাকে কিনে দিতেন মারিজুয়ানা। ওই ছাত্রটি তার পিতামাতাকে আরো বলেছে, তার পড়াশোনার গ্রেডের অবনতি হয়েছে। এর কারণ, ওই শিক্ষিকার সঙ্গে তার শারীরিক সম্পর্ক। এসব অভিযোগে ওই শিক্ষিকার এখন জায়গা হয়েছে কাউন্টি জেলে। ওই এলাকার ভোলুসিয়া কাউন্টি শেরিফের অফিস তাকে গ্রেপ্তারের কথা ফেসবুক মারফত জানিয়েছেন। ঘটনা নিয়ে তদন্ত হয়েছে। তাতে দেখা গেছে, গত নভেম্বরে ওই বালকের সঙ্গে এমন অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন ওই শিক্ষিকা। তবে এই একটিমাত্র বালকই তার শিকারে পরিণত হয়েছে, নাকি আরো আছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। এমন অভিযোগ ওঠার পর স্কুলের চাকরি থেকে পদত্যাগ করেছেন শিক্ষিকা পিটারসন। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, শিক্ষিকা পিটারসন বিবাহিতা। স্বামীর নাম ব্রান্ডন। তিনি অগ্নিনির্বাপককর্মী। ২০১৫ সালে তাদের বিয়ে হয়।কোনো সন্তান নেই। স্ত্রী পিটারসনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে উভয়েই নিজেদের একাউন্ট মুছে দিয়েছে সামাজিক মিডিয়া থেকে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!